Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী

ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ওয়াটার বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আগের ব্যবস্থাপনায় বড় ধরনের লোকসানের অভিজ্ঞতা থাকায় এবার নতুন ব্যবস্থাপনায় সেবাটি চালুর পরিকল্পনা করছে সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস চালু হলে নগরবাসীর যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়কের যানজট কমাতে ভূমিকা রাখবে। আগের ব্যবস্থাপনায় ১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার নতুন ব্যবস্থাপনায় সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌপথে দুর্ঘটনা কমাতে এক ইঞ্জিনবিশিষ্ট লঞ্চের পরিবর্তে দুই ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ পরিচালনায় মালিকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনা প্রতিরোধে রুট ডিক্লারেশন, নৌ-সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার, টার্মিনালে মাইকিং এবং গুরুত্বপূর্ণ নদীবন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফিটনেসবিহীন ও অনিবন্ধিত নৌযানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নৌপথের নাব্যতা বজায় রাখতে বর্তমানে দেশের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদীতে ড্রেজিং কার্যক্রম চলছে বলে সংসদে জানান মন্ত্রী। তাঁর তথ্য অনুযায়ী, ড্রেজিংয়ের মাধ্যমে দেশে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ সচল রাখা হয়েছে।

কর্ণফুলী নদীতে ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৬১ লাখ ঘনমিটার ক্যাপিটাল ড্রেজিং করা হয়েছে। এর ফলে সদরঘাট-বাকলিয়ার চর এলাকায় নদীর গভীরতা ৮ মিটারে উন্নীত হয়েছে বলে জানান তিনি।

নদী দখল ও দূষণ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সরাসরি উচ্ছেদের আইনি ক্ষমতা নেই। দখলদারদের তালিকা তৈরির পর স্থানীয় প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের ৪২৪টি উৎস চিহ্নিত করা হয়েছে। এসব দূষণের উৎস নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

1

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

2

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

3

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

4

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

5

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

6

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

7

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

8

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

9

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

10

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

11

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

12

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

13

শোকাহত মেসির পাশে রোনালদো

14

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

15

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

16

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

17

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

18

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

19

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

20