Jahirul Hasan
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় পূর্ব প্রস্তুতি, আগাম সতর্কবার্তা ও দুর্যোগকালীন সাড়া প্রদানের বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), খুলনা ফিল্ড অফিসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনিম তাবাসসুম। 

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রেফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ. কাইয়ুম চুন্নু মুন্সী। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝি, আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (SDS) প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজুল হক এবং উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলামসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় AA-SRSP & CRI প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সম্ভাব্য বন্যা মোকাবিলায় পূর্ব প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় প্রকল্পের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বন্যার আগে, বন্যাকালীন এবং বন্যা-পরবর্তী সময়ে করণীয়, আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ, প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সাড়া প্রদানের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো. মাহফুজুল হক, প্রকল্প পরিচালক, AA-SRSP & CRI প্রকল্প।

সভায় বক্তারা বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগের পর তৎপর হওয়ার পাশাপাশি আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রীর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতামত দেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (SDS) বাস্তবায়নাধীন Anticipatory Action – Shock Responsive Social Protection (AA-SRSP) & Climate Risk Insurance (CRI) প্রকল্পের আওতায় এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

1

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

2

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

3

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

4

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

5

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

6

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

7

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ

8

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

9

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

10

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

11

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

12

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

13

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

14

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

15

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

16

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

17

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

18

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

19

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

20