Jahirul Hasan
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দিয়ে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার তাগিদ দিলেও ভারত তা আমলে নিচ্ছে না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যিনি ১৪০০ তরুণ-কিশোর, ছাত্র-জনতা ও শ্রমিকের রক্ত ঝরিয়েছেন, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তার সঙ্গে যারা গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তারাও সেখানে পালিয়ে রয়েছে। অথচ বাংলাদেশ সরকার আদালতের পরোয়ানা অনুযায়ী তাদের বারবার ফেরত চেয়েও পাচ্ছে না। অতীতে শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে অভিযুক্ত এক সাবেক মেজরকে ভারত যদি শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গে রিজভী বলেন, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে যথাযথ মর্যাদা না দিয়ে বিমসটেক চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই তিনি ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিনই ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হওয়ার কথা জানানো হয়। এটিকে তিনি ‘কূটকৌশল’ হিসেবে উল্লেখ করেন।

দেশের গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় সরকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে দাবি করে বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি।

রিজভী বলেন, গত ১৬ বছর দেশে লুণ্ঠন, অর্থপাচার, গুম ও গুপ্তহত্যা চলেছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে বিরোধী দল সরকারের সমালোচনা করলেও কোনো বিরোধী নেতা গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হননি।

মধুর ক্যান্টিন নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একাত্তরের অর্জন মুছে ফেলার কোনো চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ‘বিশ্রাম মঞ্জিল’ বানানোর চেষ্টা শহীদ মধুর আত্মত্যাগের প্রতি অপমান বলেও মন্তব্য করেন তিনি। মানববন্ধনে মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

1

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

2

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

3

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

4

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

5

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

6

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

7

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

8

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

9

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

10

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

11

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

12

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

13

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

14

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

16

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

17

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

18

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

19

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন খরাজ

20