Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনারা আফগানিস্তান ত্যাগের পর ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় ক্ষমতাগ্রহণ করে তালেবান। এরপর কেটে গেছে পাঁচ বছর।

এ নিয়ে সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি দাবি করেছেন, আফগানিস্তানের জনগণ বর্তমান সরকারকে নিয়ে সন্তুষ্ট এবং বর্তমান ইসলামিক সরকারের দেশব্যাপী সমর্থন রয়েছে।

এছাড়া বর্তমান সরকারকে ‘অন্তর্ভুক্তিমূলক’ হিসেবে অভিহিত করে মুক্তাকি বলেছেন, যেহেতু পুরো দেশজুড়ে তাদের সমর্থন রয়েছে তাই বিরোধীদের সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, “গত পাঁচ বছরে দেশের ৩৪টি প্রদেশ, ৪০০ জেলা এবং হাজার হাজার গ্রামে কোনো সমস্যা হয়নি। যদি কোনো গ্রামে সমস্যা হয়, তা সেখানেই থাকে। যার অর্থ সাধারণ মানুষ সরকারের প্রতি খুশি।”

তালেবান সরকারের আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে মুক্তাকি বলেন বিশ্বের বিভিন্ন দেশে তাদের ৪০টি সক্রিয় দূতাবাস এবং কনস্যুলেট রয়েছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান আফগান সরকারকে অন্যান্য দেশগুলোর স্বীকৃতি দেওয়া না দেওয়া তাদের বৈদেশিক নীতির ওপর নির্ভর করে।

মুত্তাকি বলেন, “জাতিসংঘের নিয়মে কি বলা আছে যে কোনো সরকার 'অন্তর্ভুক্তিমূলক' হলেই কেবল তার স্বীকৃতি মিলবে, আর তা না হলে মিলবে না? আজ বিশ্বজুড়ে আমরা কি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার দেখছি না? বংশানুক্রমিক শাসন কি নেই? ব্যক্তিকেন্দ্রিক সরকার কি দেখা যায় না? জাতিসংঘে যদি সতিই এমন কোনো নিয়ম থেকে থাকে, তবে তা আমাদের দেখানো হোক এবং প্রমাণ করা হোক যে এটি মেনে চলা বাধ্যতামূলক।”

নারী শিক্ষার্থীদের নিয়ে আফগান মন্ত্রী বলেছেন, বর্তমানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আর সাধারণ স্কুলে পড়ার সুযোগ নেই। তবে তারা ধর্মীয় স্কুল বা মাদরাসায় উচ্চশিক্ষা নিতে পারছে। যেখানে আধুনিক বিভিন্ন বিষয়ও পড়ানো হয়।

সূত্র: তোলো নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

1

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

2

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

3

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

4

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

5

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

6

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

7

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

8

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

9

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

10

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

11

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

12

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

13

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

14

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

15

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

16

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

17

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

18

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

19

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

20