Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

জাপানের রাজধানী টোকিওতে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে আটজনে দাঁড়িয়েছে। রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত হওয়ায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার যাত্রী আটকা পড়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই নজিরবিহীন দুর্যোগের কারণে চিবা অঞ্চলের জন্য ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ লেভেল ৫ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, টোকিওর সীমান্তবর্তী প্রিফেকচার চিবার কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৩ সালের অক্টোবরে হওয়া ৩০৯ মিলিমিটারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এ ছাড়া জাপানে বছরের অন্যতম ধর্মীয় ছুটির সপ্তাহ চলাকালীন সাকুরায়ও রেকর্ড ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার জাপান আবহাওয়া সংস্থা প্রথমবারের মতো প্রিফেকচারের এক ডজনেরও বেশি পৌরসভার জন্য সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল। কিন্তু শুক্রবার বৃষ্টি কমে আসায় সতর্কতাটি শিথিল করে, যদিও দিনের পরবর্তী অংশে আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জনসাধারণকে পরামর্শ দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজুহিতো শিমামতো বলেন, ‘যেসব নদীতে বন্যার ঝুঁকি ইতিমধ্যেই বেশি, সেখানে নিজেদের জীবন রক্ষার জন্য সম্ভাব্য সব উপায়ে পদক্ষেপ নিন। এমন কিছু নদীও রয়েছে যেখানে বন্যার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে, তাই অনুগ্রহ করে সতর্কতা জারি মেনে আগেভাগেই নিরাপদ স্থানে আশ্রয় নিন।’

আবহাওয়ার পূর্বাভাস সংস্থা জানিয়েছে, চিবায় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগ ‘ক্রমবর্ধমানভাবে ঘন ঘন’ ঘটছে। 
তিনি বলেন, ‘জনগণের জীবন ও জীবিকা রক্ষার জন্য সতর্ক রয়েছে সরকার।’

যারা মারা গেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সকলের পক্ষ থেকে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিনীত সহানুভূতি জ্ঞাপন করি বলে যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

1

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

2

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

3

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

4

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

5

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

6

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

7

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

8

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

9

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

10

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

11

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

12

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

13

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

14

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

15

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

16

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

17

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

18

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

19

ইউরোপেই থাকছেন সালাহ

20