Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

ভারতীয় সংগীতশিল্পে অটো-টিউন ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও সমালোচনা রয়েছে। অনেকেই মনে করেন, অনভিজ্ঞ বা কম দক্ষ গায়কেরাই এই প্রযুক্তির আশ্রয় নেন। তবে এই আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম। 

এই গায়ক স্বীকার করেছেন, নিজের কিছু গানেও তিনি অটো-টিউন ব্যবহার করেছেন। তার মতে, ডিজিটাল সংগীতে কণ্ঠস্বর সামান্য এদিক-সেদিক হলেও তা শ্রুতিকটু শোনাতে পারে। এ কারণেই কণ্ঠকে ঠিক করতে অটো-টিউনের প্রয়োজন হয়।

সম্প্রতি ‘গেম চেঞ্জার্স’ পডকাস্টে অতিথি হয়ে অটো-টিউনের ব্যবহার নিয়ে কথা বলেন সনু নিগম। সংগীতজগতে অটো-টিউন নিয়ে নানা সমালোচনা থাকলেও তিনি মনে করেন, প্রযুক্তিটির ব্যবহার ইতিবাচক পরিবর্তন এনেছে।

সনু বলেন, ‘অটো-টিউনের যুগে অনেক পরিবর্তন এসেছে। মানুষ এটি নিয়ে অনেক খারাপ কথা বলে। কিন্তু আমি বলি, যা হয়েছে, ভালোই হয়েছে।’

গায়ক জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অটো-টিউন ছাড়াই নিয়মিত রেওয়াজ করতেন তারা। তবে এখন সংগীতের ধরন অনেকটাই বদলে গেছে। তার ভাষ্য, আগে গান রেকর্ড করার সময় সারেঙ্গি, স্ট্রিংসসহ বিভিন্ন বাদ্যযন্ত্র সরাসরি বাজানো হতো। ফলে শিল্পীর কণ্ঠে সামান্য ওঠানামা থাকলেও পুরো সংগীতের সঙ্গে তা মানিয়ে নেওয়া সম্ভব হতো।

নিজের গানে অটো-টিউনের ব্যবহার স্বীকার করলেও সনু মনে করেন, এই প্রযুক্তি দিয়ে গাইতেই পারেন না এমন কাউকে গায়ক বানানোর চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, একজন শিল্পীকে নিজের সামর্থ্যের ৯৯ শতাংশ দিতে হবে, এরপর অটো-টিউনের মাধ্যমে সেটিকে ১০০ শতাংশে নেওয়া যেতে পারে।

অভিনেতাদের গানে অটো-টিউন ব্যবহারের বিষয়েও ইতিবাচক সনু। তার মতে, কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য গান গাইতে চাইলে অটো-টিউনের সাহায্য নিতে পারে। তবে এতে পেশাদার গায়কদের জায়গা নেওয়া উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

1

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

2

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

3

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

4

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

5

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

6

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

7

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

8

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

9

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

10

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

11

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

12

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

13

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

14

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

15

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

16

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

17

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

18

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

19

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

20