Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আরও এক বছরের মতো বাকি। তবে এরই মাঝে ভারতীয় স্কোয়াড কেমন হবে সেই আলোচনা শুরু হয়ে গেছে। সেখানে দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা হবে কি না, সেটি এখন সবচেয়ে আলোচিত বিষয়ের একটি। তাদের বিশ্বকাপ খেলা নিয়ে দুটি শর্ত জুড়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি মিঠুন মানহাস।

নভেম্বরে কোহলির ৩৮ বছর পূর্ণ হবে এবং রোহিতের বর্তমান বয়স ৩৯। যদিও সাবেক দুই অধিনায়কের বয়স বিবেচ্য নয় বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলেই তারা জাতীয় দলের স্কোয়াডে থাকবেন বলে মিঠুন মানহাস সাফ জানিয়ে দিয়েছেন। এটি একপ্রকার রোহিত-কোহলির জন্য ইতিবাচক বার্তাই, কেবল ওয়ানডেতে খেললেও সুযোগ পেলেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তারা।

মাঝেমধ্যে ব্যর্থ হলেও নিজেদের পারফরম্যান্স দিয়ে দলে জায়গা ধরে রাখার যৌক্তিকতা প্রমাণ করেছেন দুজনই। এর মধ্যে কোহলির অবস্থান তুলনামূলক শক্তিশালী। ধারাবাহিকতা, অভিজ্ঞতা ও ফিটনেসের কারণে ২০২৭ বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে চোটের সমস্যায় ভুগেছেন রোহিত। তবে চোট কাটিয়ে ফিরে এমন কিছু ইনিংস খেলেছেন, যা প্রমাণ করে এখনও তার দেওয়ার মতো অনেক কিছু বাকি!

এদিকে, ভারতীয় দলের পরিবর্তনপ্রক্রিয়া সামলাতে বাস্তববাদী অবস্থান নিয়েছে দেশটির নির্বাচক কমিটি। সাবেক প্রধান নির্বাচক অজিত আগারকারের অধীনে টেস্ট ও টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন এসেছে। রোহিত ও কোহলি দুই সংস্করণ থেকেই অবসর নিয়েছেন। চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনও ভারতের হয়ে নিজেদের ক্যারিয়ারে ইতি টেনেছেন। আর নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন রবীন্দ্র জাদেজা।

ওয়ানডেতেও একই ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ২০২৩ বিশ্বকাপে ভারতের অন্যতম নায়ক মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পরও নির্বাচকদের বিবেচনায় পিছিয়ে আছেন। তার পরিবর্তে হার্ষিত রানা ও গুরনুর ব্রারসহ অন্য তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন নির্বাচকরা। তবে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের মতে, জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, বরং একজন ক্রিকেটারের ফিটনেস ও পারফরম্যান্সই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।

স্পোর্টস্টারকে মানহাস বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই। কারণ, সবকিছুই নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে আমার দৃষ্টিতে, দল নির্বাচনের মানদণ্ড হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, অবশ্যই বয়স নয়। যদি কেউ খেলার জন্য ফিট থাকেন এবং তাকে পারফর্ম করতে ও দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের অক্টোবরে ভারতীয় দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের অধিনায়কত্বে এটাই হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর অভিজ্ঞ ক্রিকেটারদের দলে পাওয়া গিলের জন্য বাড়তি সুবিধা হবে বলে মনে করেন মানহাস।

বিসিসিআই সভাপতি বলেন, ‘বিরাট, হার্দিক (পান্ডিয়া) ও রোহিত দলে থাকলে তা অবশ্যই গিলকে সাহায্য করবে। এরপর জাসপ্রিত বুমরাহ’র মতো খেলোয়াড়রা আছেন, যারা নেতৃত্ব দিতে পারেন। বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন, আবার কেউবা ফিল্ডিংয়ের দায়িত্বেও নেতৃত্ব দেবেন। মূলত কাজগুলো ভাগ করে নেওয়ার বিষয় এটি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

1

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

2

রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যান

3

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্

4

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

5

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

6

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

7

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

8

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা

9

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

10

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্র

11

বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

12

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

13

দেশে ফিরলেন স্পিকার

14

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

15

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

16

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

17

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

18

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

19

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রা

20