Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শিক্ষার্থীর সংখ্যাই ৩৪। নিহত অপরজন স্কুলটির এক শিক্ষিকা।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে বেসরকারি ওই স্কুলটিতে মর্মান্তিত এ ঘটনা ঘটে। এতে আরও ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, তাদের হাসপাতালে ৩৩টি মরদেহ আনা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিসটেন্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেন।

ওই হাসপাতালটিতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়া অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যেসব শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের সবার বয়স ১৪ বছরের কম।


পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডাক্তার মিঞা সাঈদ বলেছেন, তিন তলা ওই স্কুলটি জনবহুল দীর কলোনিতে অবস্থিত। সেখানকার রাস্তাঘাঁটগুলো সরু হওয়ায় উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।

যখন ছাদটি ধসে পড়ে তখন ওই শ্রেণিকক্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল।

পুলিশ কর্মকর্তা মিঞা সাঈদ বলেছেন, ভবনটিতে অনেক ত্রুটি ছিল। আর এটির ছাদ তৈরি করা হয়েছিল মাটির তৈরি টাইলস দিয়ে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পুরো ভবনটি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় সবার আগে সবাইকে এটির ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেছেন, স্কুল ভবনের ছাদ তৈরিতে যেসব মাটির টাইলস ব্যবহার করা হয়েছে, সেগুলোর ওজন বেশি ছিল। ফলে ভবনটি ভার সহ্য করতে না পেরে ধসে পড়ে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরেই দুইবার বিধবা হয়েছেন তিনি, গাজার নারীর দুঃসহ জীবন

1

১৫ লাখ টাকা ছাড়াল মেসির ‘লাস্ট ড্যান্সের’ টিকিট!

2

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

3

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

4

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপ

5

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

6

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

7

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

8

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

9

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

10

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

11

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

12

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

13

বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার

14

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

15

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

16

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

17

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

18

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

19

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

20