Jahirul Hasan
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোট দেয়ায় বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক অবৈধ বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের বা মামলা হয়েছে। দেশটির অ্যাটর্নি কার্যালয়ের মেরিল্যান্ড ডিস্ট্রিক গত ২৭ অক্টোবর এ তথ্য জানায়।

ওই অবৈধ বাংলাদেশির নাম মোহাম্মাদ হাসিবুর রহমান। যুক্তরাষ্ট্রের ভোটার না জেনেও ৩৩ বছর বয়সী হাসিবুর ২০২৪ সালের নভেম্বরে পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ।

মেরিল্যান্ডের ডিস্ট্রিকের অ্যাটর্নি কেলি ও হায়েস এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে প্রতারক বাংলাদেশির জাল ভোট দেওয়ার তথ্য জানিয়েছেন।

তারা বলেছেন, হাসিবুর রহমান জানতেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন। সেটি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর এবং হাউজ রিপ্রেজেনটেটিভ নির্বাচনের অংশ ছিল।

এখন তার বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। যদিও ফেডারেল অপরাধের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজা হয়।

সূত্র: যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

1

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নে

2

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

3

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

4

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

5

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

6

রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

7

আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন

8

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

9

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

10

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

11

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

12

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

13

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

14

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

15

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

16

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

17

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

18

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

19

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

20