Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। সাধারণ অহিংস প্রতিবাদ রূপ নিয়েছে সহিংস বিক্ষোভ ও লুটপাটে। গত কয়েকদিন ধরে প্যারিস জুড়ে চলা এই দাঙ্গার ছাপ পড়েছে ফুটবলেও।

গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ফ্রান্সের রাজধানীর কেন্দ্রে অবস্থিত একটি দোকান থেকে দুজন ব্যক্তি একটি বার্সেলোনা জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরি করে নিয়ে যাচ্ছে। জিনিসগুলো লিওনেল মেসির ছিল এবং এতে আর্জেন্টাইন তারকার স্বাক্ষর ছিল।

প্যালেস দে লা রিপাবলিকের কাছে এই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তি ক্যামেরার সামনে মেসির দুটি স্মৃতিচিহ্ন গর্বভরে দেখাচ্ছেন। এই জার্সি ও আর্মব্যান্ডের আর্থিক ও আবেগের মূল্য বিশাল।

এই সহিংসতা এমন সময়ে ঘটছে, যখন মেসির সাবেক দুই ক্লাব পিএসজি ও বার্সা প্যারিসে মুখোমুখি হচ্ছে। ফুটবল ক্যারিয়ারে দুই ক্লাবেই গুরুত্বপূর্ণ  ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন তারকা।

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধান এবং জননিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত ২,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন এবং প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত পুলিশ-নিরপত্তাতসদস্য ও কর্মকর্তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক অস্থিরতার জন্ম দেয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২,৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

1

আর্জেন্টিনার জার্সিতে মেসির ‘শেষ জাদু’ কোথায় দেখবেন?

2

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

3

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

4

সুখবর পেল আর্সেনাল

5

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপ

6

তাপপ্রবাহ কমলো ২০ জেলা থেকে, অব্যাহত রয়েছে পাঁচ জেলায়

7

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

8

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

9

পরিচ্ছন্ন-সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প

10

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

11

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

12

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের

13

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

14

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

15

হরমুজে ইরানের মাইনের আঘাতে দুই সুপার ট্যাংকারে আগুন

16

দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

17

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আ

18

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

19

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মাল

20