Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

ভারত জাতীয় দলে ফেরার আশা এখনো ছাড়েননি মোহাম্মদ শামি। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে জায়গা না পেলেও নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ এই পেসার। ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি।

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দিল্লির বিপক্ষে ৪ উইকেট নেওয়া শামি সার্ভিসেসের বিপক্ষে পরের ম্যাচে খেলেননি। এ নিয়ে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে শামি জানান, স্পিন-সহায়ক উইকেটে পেসার হিসেবে বেশি ওভার বোলিং করার প্রয়োজন ছিল না তার। নিজের ফিটনেস নিয়ে শামি বলেন, ‘আমি এখনো নিজের সেরা ছন্দে আছি। ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলার কোনো মানে নেই।’

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে শামি বলেন, ‘আশা ছাড়ব কেন? আশা তো সব সময়ই থাকা উচিত। যেকোনো পেশা বা খেলায় একটা লক্ষ্য থাকা দরকার। আমারও সেই লক্ষ্য আছে।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা এই পেসার আপাতত ঘরোয়া ক্রিকেটে নিজের ছন্দ ধরে রাখতে চান। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে আগাম ভাবনার চেয়ে প্রতিটি ম্যাচে ভালো করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

1

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

2

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

3

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

4

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

5

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

6

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

7

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

8

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

9

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

10

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

11

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

12

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

13

নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্

14

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

15

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

16

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

17

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

18

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

19

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

20