Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ৫৫১টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

রোববার (১৮ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু এবং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গাপূজা যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। এ সময় জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

1

৯২ রানে আউট হওয়া রোহিতের ওপর হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ দ

2

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

3

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

4

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

5

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

6

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন

7

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

8

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

9

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

10

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

11

ম্যানসিটিতে ফিরছেন গার্দিওলা

12

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

13

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

14

দেবের পথ ধরলেন শুভশ্রী!

15

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

16

সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজ

17

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

18

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

19

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

20