Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রবাসী‌দের জন‌্য বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠন করার প‌রিকল্পনা হা‌তে নি‌য়ে‌ছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এক‌টি হো‌টে‌লে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর উদযাপন অনুষ্ঠা‌নে এ তথ‌্য জানান তি‌নি।

আইনমন্ত্রী ব‌লেন, আমা‌দের শ্রম আদালত রয়েছে। বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে শ্রমিক‌দের জন‌্য বি‌শেষ শ্রম আদালত গঠন করা হ‌য়ে‌ছে, শ্রমিক আইন করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের প্রবাসীরা বি‌দেশ থে‌কে বাংলা‌দে‌শে টাকা পাঠা‌নোর প‌র যখন প‌রিবা‌রের সদস‌্যদের কা‌ছে টাকা ফেরত চাই‌তে যান, কিংবা তা‌দের সম্প‌ত্তি নি‌য়ে বি‌রোধ তৈ‌রি হয়, তখন বছ‌রের পর বছ‌র তারা (প্রবাসীরা) আমা‌দের আইনজীবী‌দের প‌কে‌টে টাকা দেন, মামলা কর‌তে থা‌কেন, তা‌দের জীবন শেষ হ‌য়ে যায় মামলা টেকঅ‌্যাপ (বিচারক কর্তৃক শুনানির জন্য কোনো নির্দিষ্ট মামলার কার্যক্রম) কর‌তে গি‌য়ে।

তিনি ব‌লেন, প্রবাসী‌দের জন‌্য আমরা বি‌শেষ আদালত গঠন করব বি‌শেষ ক‌রে ডি‌ভিশনাল হেড‌কোয়ার্টা‌রে। যে আদালত শুধুমাত্র প্রবাসী‌দের যেকো‌নো ধর‌নের সম্পদ সহায়তা দি‌তে পার‌বে, যে‌কো‌নো ধর‌নের প্রবাসী মামলা এই আদালত দেখ‌তে পার‌বে, বিশেষায়িত আদালত। এই প‌রিকল্পনা আমরা হা‌তে নি‌য়েছি এবং আশা ক‌রি এটা আমরা অচিরেই শুরু কর‌তে পারব।

বাংলা‌দে‌শের অর্থ‌নী‌তির মূল মেরুদন্ড শ্রম রপ্তা‌নি, ত‌বে বি‌দে‌শে বাংলা‌দে‌শিদের অনেক ক্ষে‌ত্রে শ্রমের মূল‌্য না পাওয়ার বিষয়‌টি উল্লেখ ক‌রেন মন্ত্রী। তি‌নি ব‌লেন, কো‌নো কো‌নো ক্ষে‌ত্রে অন‌্য দে‌শের তুলনায় বাংলা‌দে‌শি শ্রমিকরা কম পা‌রিশ্রমিক পা‌চ্ছেন। প্রবাসী কল‌্যাণমন্ত্রী এটা অ‌্যা‌ড্রেস কর‌বেন ব‌লে আশা কর‌ছি বি‌শেষ ক‌রে শ্রমের মূ‌ল্যের যে পার্থক‌্যটা, যে বৈষম্যের শিকার বি‌ভিন্ন দে‌শে দে‌শে আমা‌দের বাংলা‌দে‌শি শ্রমিকরা হ‌চ্ছেন সেই বিষয়টা।

সংযুক্ত আরব আমিরা‌তে ৫ হাজার বাংলা‌দে‌শির ভিসা বা‌তি‌লের প্রসঙ্গ তু‌লে আইনমন্ত্রী ব‌লেন, আরব আমিরা‌তে ৫ হাজার বাংলা‌দে‌শির ভিসা ক‌্যা‌ন্সেল করা হ‌য়ে‌ছে। অনেকের ভিসা পে‌ন্ডিং র‌য়ে গে‌ছে। এটার কারণ হলো, তারা যেসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেগুলো এআই ব্যবহার করে তৈরি করা ডকুমেন্টস এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা দিচ্ছে।

অসাধু রিক্রটিং ‌এজেন্সির মা‌লি‌কের উদ্দেশে হুঁ‌শিয়া‌রি দি‌য়ে আসাদুজ্জামান ব‌লেন, যারা ব‌্যবসায়ী রয়েছেন তা‌দের বিরু‌দ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। আমরা ইতম‌ধ্যে এ ব‌্যাপা‌রে পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছি। প্রবাসী শ্রমিকরা বা তা‌দের সন্তান‌দের য‌দি বাংলা‌দে‌শে লিগ‌্যাল সহ‌যো‌গিতার প্রয়োজন হয় তাহ‌লে আমরা লিগ‌্যাল অধিদপ্তরের মাধ‌্যমে ২৪ ঘন্টা তা‌দের লিগ‌্যাল এইড দেওয়ার ব‌্যবস্থা চালু ক‌রে‌ছি। আমা‌দের একটা হটলাইন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

1

আফগানিস্তান সিরিজে এক ম্যাচ কম খেলবে বাংলাদেশ

2

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

3

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

4

যেসব শিল্পীর ‘কোনো মূল্য নেই’ ভাবনার কাছে

5

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

6

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

7

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

8

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

9

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

10

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

11

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

12

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

13

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

14

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

15

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

16

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

17

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

18

বিসিবির নতুন টুর্নামেন্টের খেলা ফিরছে খুলনা ও বরিশালে

19

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

20