Jahirul Hasan
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর নিষেধাজ্ঞার মেয়াদ জানার অপেক্ষা করছেন ভিনিসিয়ুস জুনিয়র। এদিকে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত জীবনেও চলছে অস্থিরতা।

ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় ১-০ গোলে জেতার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে ২৫ অক্টোবর বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতেও নিষিদ্ধ থাকতে পারেন ভিনিসিয়ুস। ফ্রান্সের আরএমসি নেটওয়ার্ক-এর দাবি, এমন অনিশ্চয়তার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে।

ইনস্টাগ্রামে ৫৬ মিলিয়ন ফলোয়ারের অধিকারী এই ইনফ্লুয়েন্সারের প্রেস অফিসের দেওয়া এক বিবৃতিতে ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, ‘কোনো মতবিরোধ বা তর্ক নয়। শুধুই মৌন সম্মতির মাধ্যমে শেষ হয়েছে তাদের সম্পর্ক।’ ভিনিসিয়ুস কিংবা ফনসেকা, কেউই এই খবর নিয়ে মন্তব্য করেননি।

২০২৫ সালের অক্টোবর থেকে ভিনিসিয়ুস ও ফনসেকাকে নিয়ে ব্রাজিল ও স্পেনে কথা চলছে। মে মাসেও একবার তাদের বিচ্ছেদ হয়েছিল। জুলাইয়ে আবার তার একসঙ্গে হন। তারপর বেশ কয়েকবার প্রকাশ্যে দেখা গেছে এই জুটিকে। মধ্য সেপ্টেম্বরে তাদেরকে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে হাত ধরে থাকা অবস্থায় দেখা গিয়েছিল।

এদিকে মাঠের মধ্যেও সংকটে ভিনিসিয়ুস। চলতি মৌসুমে প্রথমবার তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল। মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে হিরো থেকে ভিলেন হয়ে যান। ৭০ মিনিটে তিনি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেছেন বলে ভেবেছিলেন। কিন্তু গোল বিল্ডআপের সময় কানাডার নাথান সালিবার চুল টেনে ধরার কারণে তাকে মাঠ  ছাড়তে হয়। কোচ হোসে মরিনিও রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও যাননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

1

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

2

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

3

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

4

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানব

5

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

6

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

7

১৫ লাখ টাকা ছাড়াল মেসির ‘লাস্ট ড্যান্সের’ টিকিট!

8

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

9

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

10

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

11

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

12

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

13

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

14

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা

15

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

16

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

17

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

18

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

19

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

20