Jahirul Hasan
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার একাধিকবার সুযোগ পেয়েছিলেন হোসে মরিনহো। তবে শেষ পর্যন্ত দেশের হয়ে কাজ করার সেই সুযোগ না নিয়ে ক্লাব ফুটবলের পথেই থেকেছেন তিনি। মূলত রিয়াল মাদ্রিদে ফেরার জন্যই তার এমন সিদ্ধান্ত ছিল।

২০২৬ সালের গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেন মরিনহো। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির ডাগআউটে ছিলেন এই পর্তুগিজ কোচ। এবার অবশ্য রিয়ালে ফেরার আগে তিনি ছিলেন নিজ দেশের ক্লাব বেনফিকার দায়িত্বে।

রিয়ালে ফেরার সিদ্ধান্ত নিয়ে উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো জানিয়েছেন, বেনফিকায় তিনি বেশ স্বচ্ছন্দেই ছিলেন। সেখানে কাজ করতে ভালো লাগছিল এবং অল্প সময়ের মধ্যেই দলকে সাফল্য এনে দিতে পারবেন বলেও বিশ্বাস করতেন। কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব আসার পর পরিস্থিতি বদলে যায়।

মরিনহোর ভাষায়, রিয়াল মাদ্রিদ তাকে ফেরানোর ব্যাপারে যে আগ্রহ দেখিয়েছিল, সেটিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। ক্লাবটির পক্ষ থেকে তাকে দল পুনর্গঠনে সাহায্য করার প্রয়োজনের কথা জানানো হয়। এরপরই নিজের দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

রিয়ালে ফেরার অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে মরিনহো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই।’ বেনফিকায় থাকার সময় তিনি পর্তুগালে ফিরে বেশ ভালোই ছিলেন, কিন্তু এখান থেকে ডাক পাওয়ার পর সেটিকে আর উপেক্ষা করতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

1

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

2

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

3

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

4

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

5

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

6

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

7

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

8

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

9

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

10

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

11

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

12

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

13

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

14

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

15

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

16

স্পর্শিয়া এবার ‘লালপরী’

17

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

18

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

19

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

20