Jahirul Hasan
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজেকে সর্বকালের সেরা মনে করেন না কোহলি

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হলেও নিজেকে সর্বকালের সেরা মনে করেন না বিরাট কোহলি। তার মতে, ক্রিকেটের ভিন্ন ভিন্ন সময়ে অনেক খেলোয়াড় অসাধারণ সব কীর্তি গড়েছেন। তাই শুধু পরিসংখ্যানের ভিত্তিতে কাউকে সর্বকালের সেরা বলা কঠিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্রিকেটীয় অবস্থান নিয়ে কথা বলেন কোহলি। সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে দেখেন কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি নিজেকে সর্বকালের সেরা মনে করি না।’

কোহলির ব্যাখ্যা, ভিন্ন সময়ে খেলা ক্রিকেটারদের অর্জনও বিবেচনায় রাখা উচিত। কেউ হয়তো তার মতো পরিসংখ্যান গড়তে পারেননি, আবার কারও পরিসংখ্যান তার চেয়েও ভালো। তবে শেষ পর্যন্ত একজন ক্রিকেটারের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত দলে তার প্রভাব।

প্রায় ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে ফিরে কোহলি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ পাওয়াটা তার জন্য সৌভাগ্যের। ভালো করার তাড়না, অভিজ্ঞতা, ফিটনেস, ম্যাচ সম্পর্কে ধারণা ও অনুপ্রেরণার সমন্বয়ই তাকে এত দিন ধরে এগিয়ে যেতে সাহায্য করেছে। 

দলের সাফল্যে অবদান রাখাকেই নিজের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন কোহলি। দেশের হয়ে খেলার আগ্রহ এখনো একই রকম আছে বলেও জানিয়েছেন তিনি। তার ভাষায়, যত দিন দলের জন্য অবদান রাখার সক্ষমতা ও অনুপ্রেরণা থাকবে, তত দিন দেশের হয়ে খেলতে পারাটা তার কাছে বড় সম্মানের বিষয়।

ওয়ানডেতে ৫৪টি সেঞ্চুরিসহ তার রান ১৪,৯৪১। ৩১৪ ম্যাচে এই রান করেছেন ৫৮.৫৯ গড়ে। ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৫৯ রান দূরে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ৮৫। এর মধ্যে ওয়ানডেতে ৫৪টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

1

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

2

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

3

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরা

4

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

5

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

6

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

7

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

8

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

9

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

10

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

11

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

12

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

13

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

14

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

15

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

16

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

17

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

18

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

19

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

20