Jahirul Hasan
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে অপর এক হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। রোববার দেশটির পুলিশ পৃথক গোলাগুলিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস (এসএপিএস) বলেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমের একটি বারে প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পানশালার ভেতরে ও বাইরে গ্রাহকরা যখন অবস্থান করছিলেন, ঠিক তখনই আততায়ীরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

‘‘বাইরে তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পানশালার ভেতরে ঢুকে পড়ে এবং গ্রাহকদের লক্ষ্য করেও গুলি চলায়। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। ঘটনাস্থল থেকে দুটি অজ্ঞাত গাড়িতে করে পালিয়ে যাওয়ার আগে তারা কয়েকজন গ্রাহকের মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার সময় সেখানে থাকা দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।’’

ওই গোলাগুলির ঘটনায় ১৩ জন পুরুষ ও ৪ জন নারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতকদের ধরতে বিশেষায়িত দল মাঠে নেমেছে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, রোববার গভীর রাতে দেশটির কেপটাউন শহরের কাছের লোয়ান্ডলে এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, এতে ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

পুলিশ বলেছে, রাত ১টা ৪৬ মিনিটে বন্দুকধারীরা একটি বিনোদন কেন্দ্রে ঢুকে উপস্থিত গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় ৫ জন ঘটনাস্থলে মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত বাকি ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের পরিবারকে অবহিত করার পর তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯

1

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

2

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

3

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

4

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

5

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

6

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

7

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

8

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

9

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্

10

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

11

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

12

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

13

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

14

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

15

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

16

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

17

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

18

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

19

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

20