Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯২ রানে আউট হওয়া রোহিতের ওপর হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ দাবি

টানা দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে ৮ রানের আক্ষেপ নিয়ে ফেরেন রোহিত শর্মা। সাবেক এই ভারতীয় অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হন ৯২ রানে। যা দেখে হতাশ স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার আশা– অবসর নেওয়ার সময় রোহিত যেন নিজের বয়সের চেয়ে বেশিসংখ্যক সেঞ্চুরি করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত ও বিরাট কোহলি এখন কেবল ওয়ানডে ফরম্যাটে খেলছেন। তাদের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর পুরোপুরি জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। ওই সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। আর ওয়ানডেতে তার বর্তমান সেঞ্চুরি ৩৫টি, যা গতকাল ৩৬ হতে পারত!

আগের দুটি ওয়ানডে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছিল ভারত। মুল্লানপুরে গতকালের ম্যাচে তাই সফরকারীরা হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমেছিল। তাতে তারা সফল, ভারতের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়ায় উইন্ডিজরা অধিনায়ক শাই হোপের ১৬২ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে জিতেছে। এর আগে ভারতের পক্ষে লোকেশ রাহুল ১২৯ এবং রোহিত ৮৫ বলে করেন ৯২ রান। 

ওই ম্যাচের পর হতাশা প্রকাশ করে সুনীল গাভাস্কার বলেছেন, ‘রোহিত ৯২ রানে আউট হওয়ায় আমি হতাশ হয়েছি, কারণ সে সেঞ্চুরিটি পায়নি। এ ছাড়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর হয়তো সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। আর ওই সময়ে সে যখন খেলা ছাড়ার সিদ্ধান্ত নেবে, আমি ব্যক্তিগতভাবে চাইব যেন তার বয়সের চেয়ে ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা বেশি হয়। তৃতীয় ওয়ানডেতে সে যদি ৩৬তম সেঞ্চুরি পেত তাহলে সেই মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছাতে পারত।’

অবশ্য এমন আক্ষেপ নিয়েই নিজের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে সাবেক এই ভারতীয় অধিনায়ককে, ‘কোনো খেলোয়াড়ের বয়সের চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি হলে সেটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি তাদের ক্যারিয়ারের ধরন এবং দীর্ঘ সময় ধরে বজায় রাখা মানদণ্ডকেই তুলে ধরে। ঠিক এ কারণেই আমি চাই রোহিত সেই মাইলফলক স্পর্শ করুক। আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ বছরে চেয়েছিলাম নিজের বয়সের সমান সংখ্যক টেস্ট সেঞ্চুরি করতে। কিন্তু আমি তিনবারই ৯০-এর ঘরে আউট হয়েছি। যদি সেই সেঞ্চুরিগুলো পেতাম, তবে আমার সেঞ্চুরির সংখ্যা অবসরের সময়ের বয়সের (৩৮ বছর) সমান হতো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

1

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট

2

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

3

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

4

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন

5

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

6

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

7

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

8

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

9

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

10

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

11

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

12

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

13

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

14

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

15

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

16

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় ন

17

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

18

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

19

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

20