Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

নেইমার জুনিয়রের সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সম্পর্কটা ছোট বেলা থেকেই। তাদের হয়েই পেশাদার ফুটবলে হাতেখড়ি এই সেলেসাও তারকার। যদিও দুয়েক মৌসুম ধরে সান্তোস ছাড়বেন বলে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছিল। পরে চলতি বছরের শেষ পর্যন্ত থাকার চুক্তি সম্পন্ন করেন নেইমার। এবার সান্তোসকে ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে দিয়েছে এই তারকার পরিবার।

নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টস গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ায় মূলত সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠে গেছে। এই অর্থ সহায়তার মাধ্যমে জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ডের (২৩ লাখ ডলার) ঋণ পরিশোধ করেছে ব্রাজিলের ক্লাবটি। ফলে তারা অবনমন-ঝুঁকি এড়ানোর লড়াইয়ে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ফিরে পেয়েছে।

মিডফিল্ডার জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর কাছে থাকা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ পরিশোধের পর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সান্তোস। জুলাই থেকে ক্লাবটির খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম আটকে রেখেছিল ওই নিষেধাজ্ঞা। এনআর স্পোর্টসের দেওয়া গুরুত্বপূর্ণ মূলধন সহায়তার পরই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে।

এর বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনও বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। গতকাল (বৃহস্পতিবার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক এই ক্লাব।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথে এগোতে পারবে সান্তোস। দারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থারই ক্লাবটির প্রধান লক্ষ্য। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে পেলে অবনমন-ঝুঁকি থেকে বেরিয়ে আসার লড়াইয়ে সান্তোস তাৎক্ষণিকভাবে শক্তি বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে। 

আসন্ন সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরোর অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা দলটির হাতে বর্তমানে মাত্র দুই পয়েন্টের ব্যবধান। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে খেলেননি নেইমার। তিনি আবারও সান্তোসের শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন। সেই ব্যবধান ঘোচানোর পাশাপাশি করিন্থিয়ান্সের বিপক্ষে পয়েন্ট অর্জনই এখন তাদের লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

1

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

2

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

3

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

4

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

5

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

6

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

7

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

8

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

9

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

10

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

11

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

12

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

13

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

14

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

15

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

16

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

17

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

18

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

19

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

20