Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সানার একটি তেল স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর এক ঘণ্টার মধ্যে সেখানে হামলা হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক সানায় বিস্ফোরণের শব্দের তথ্য নিশ্চিত করেছেন।
ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, সানার পশ্চিমাঞ্চলের একটি তেল স্থাপনাকে টার্গেট করা হয়েছে।

সৌদি আরব থেকে যখন হামলার হুমকি দেওয়া হয় তখন হুথিরা পাল্টা হামলার হুমকি দেয়। এখন সৌদির বিমানবাহিনী সানায় হামলা চালাচ্ছে। আর নিজেদের ঘোষণা অনুযায়ী, হুথিরাও পাল্টা হামলা চালায় কি না সেটি এখন দেখার বিষয়।

হুথিরা তাদের হুমকিতে বলেছিল, যদি সৌদি আরব পূর্ব ঘোষণা অনুযায়ী সানায় বিমান হামলা চালায় তাহলে সৌদির দাম্মামের আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং রিয়াদের আরামকোর তেল পরিশোধনাগারে হামলা চালানো হবে। এ সময় সেখানে থাকা সব সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বানও জানায় তারা।

গত কয়েকদিন ধরেই হুথি ও সৌদির মধ্যে সরাসরি সংঘাত চলছে। এরমধ্যে গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই সৌদি হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।

সেই হুমকির পর সানার তেল স্থাপনাকে টার্গেট করল তারা। এরফলে হুথিদের সঙ্গে সৌদির উত্তেজনা আরও বৃদ্ধি পেলো।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

1

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

2

রাবি স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দাবি শিক্ষ

3

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

4

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যত

5

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

6

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

7

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

8

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

9

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

10

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

11

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

12

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

13

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

14

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

15

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

16

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

17

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

18

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

19

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

20