Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে

দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২৯ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। 

অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থানটি নির্বাচন করা হবে। এমন স্থান নির্বাচন করা হবে, যেখানে দর্শকরা সহজে এসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন এবং খেলোয়াড়দের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়।

পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

1

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

2

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

3

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

4

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

5

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

6

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

7

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

8

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

9

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

10

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

11

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

12

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

13

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

14

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

15

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

16

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

17

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

18

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

19

‘কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি’

20