Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

ইরানকে দোষারোপ করা এবং ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন বলে দাবি করা হয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের ৭ অক্টোবরের হামলার থেকে নজর সরাতে এবং ইসরায়েলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে শক্তিশালী করতে এই ‘ফলস ফ্লাগ’ অপারেশন চালানোর চেষ্টা করা হয়।

আর এটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন শুরু করা হতো।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমান ছিনতাইয়ের ঘটনাকে নাটক হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন, এর উদ্দেশ্য ছিল ইসরায়েলের নির্বাচনকে প্রভাবিত করা, অভ্যন্তরীণ ইস্যু থেকে মানুষের নজর সরানো এবং আঞ্চলিক উত্তেজনা উস্কে দেওয়া।

গত বুধবার আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবে যাচ্ছিল ফ্লাই দুবাইয়ের বিমানটি। একটা সময় ৩৪ হাজার ফুট উঁচু থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে ১৭ হাজার ফুট নিচে নেমে আসে বিমানটি। পরে জানা যায়, বিমানের ক্যাপ্টেনের ওপর হামলা চালিয়ে এটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন কো-পাইলট। এরপর একজন অফ ডিউটি পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান।

বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। যারমধ্যে ২৭ জন শিশুও ছিল।
ইরানি প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রোববার আমিরাতে নেতানিয়াহু অত্যন্ত গোপন সফর করেন। এর দুদিন পরই এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সাথে সাথে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া নেতানিয়াহু এটিকে ৯/১১ হামলার সঙ্গেও তুলনা করেছেন। কিন্তু ওই সময় তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

অভিযোগ অস্বীকার ইসরায়েলের

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফলস ফ্ল্যাগের’ যে অভিযোগ করা হচ্ছে সেটি অস্বীকার করেছে ইসরায়েল। অস্ট্রেলিয়াস্থ ইসরায়েলি দূতাবাস বলেছে সেই আগের মতো ইহুদিদের ওপর দায় চাপানো হচ্ছে। এটিকে তারা ইহুদি বিদ্বেষ হিসেবেও অভিহিত করেছে।

সূত্র: প্রেস টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

1

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

2

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

3

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

4

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

5

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

6

‘যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধে’

7

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

8

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

9

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

10

তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু

11

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

12

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

13

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

14

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

15

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতীমন্ত্রী মীর শা

16

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

17

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

18

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

19

আইসবার্গ পার করলেই বিনামূল্যে নাকভির কাছে ‘দল বাছাইয়ের কৌশল’

20