Jahirul Hasan
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে একপ্রকার উপেক্ষিতই রয়ে গেছেন এন্দ্রিক। সেল্টা ভিগোর বিপক্ষে মাত্র ৪ মিনিটের জন্য বদলি হিসেবে মাঠে নামা ছাড়া আর কোনো সুযোগ পাননি  তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমে তিনটি ম্যাচে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিককে। আর চোটের কারণে মিস করেছেন আরও চারটি ম্যাচ। অথচ ২০২৬ সালের শুরুতে লিঁওতে ধারে খেলার সময় ২১ ম্যাচে ৮টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই তরুণ।

ইউরোপে দক্ষিণ আমেরিকান তরুণ ফুটবলারদের এই অনিয়মিত খেলার সুযোগ পাওয়া নিয়ে নিজের ক্ষোভ চেপে রাখেননি ব্রাজিল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের মূল সমস্যা হলো তারা নিয়মিত খেলার সুযোগ পায় না। যার ফলে তাদের স্বাভাবিক উন্নতি থমকে যায়। শুধু এন্দ্রিক নয়, এস্তেভাওয়ের মতো উদীয়মান প্রতিভাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তারা ১৮ বা ১৯ বছর বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবে যোগ দিচ্ছে, কিন্তু খেলার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত মাঠে নামতে না পারলে একজন ফুটবলারের বিকাশ ঘটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দলে অত্যন্ত সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভা রয়েছে। এন্দ্রিক ভবিষ্যতে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠবে, কিন্তু তার জন্য সবার আগে তাকে নিয়মিত খেলতে হবে।’

অনিয়মিত সুযোগ এবং রিয়াল মাদ্রিদে প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় চরম হতাশ এন্দ্রিকও। প্রথম দলের নিয়মিত ফুটবলের খোঁজে তিনি শীতকালীন দলবদলেই স্পেন ছাড়তে মুখিয়ে আছেন। এদিকে, গ্রীষ্মকালীন দলবদলে ব্যর্থ হওয়ার পর এবার জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধারে পেতে নতুন প্রস্তাব প্রস্তুত করছে ইতালিয়ান ক্লাব এসি মিলান ও রোমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

1

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

2

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

3

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

4

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের পরিচ্ছন্নতা অভ

5

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট প

6

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

7

সাদা শাড়িতেও মোহময়ী মিম

8

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

9

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

10

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

11

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

12

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

13

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

14

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

15

নীল জলরাশির প্রেমে পারশা

16

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

17

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

18

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

19

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

20