Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

 দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সাদা-আকাশি জার্সিতে দেশের হয়ে সর্বোচ্চ গোল, সর্বাধিক অ্যাসিস্ট ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিয়েছেন তিনি।

মেসির বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন বার্তা দিচ্ছেন তাঁরা। আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসও প্রিয় অধিনায়কের বিদায়ে লিখেছেন বিশেষ বার্তা।

লিসান্দ্রো জানান, মেসির বিদায়ের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তবে তাঁর বিদায়কে ‘রাজকীয়’ বলে অভিহিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লিসান্দ্রো লেখেন, ‘সত্যি বলতে ভীষণ মন খারাপ লাগছে। এই ধরনের বিদায়ের জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। তবে হৃদয়ের গভীর থেকে বলছি, ধন্যবাদ! তুমি আমার কাছে তো বটেই, পুরো বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। মাঠে যেমন জয়ী, জীবনেও তেমনি সফল।’

মেসির সঙ্গে একই দলে খেলতে পারার গর্বের কথাও জানিয়েছেন ‘দ্য বুচার’খ্যাত এই ডিফেন্ডার। নিজের কন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার মেয়ে ভবিষ্যতে অত্যন্ত গর্ব বোধ করবে যে, তার বাবা এত অসাধারণ একজন মানুষের সঙ্গে একই দলে খেলেছে।’

সবশেষে মেসিকে ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে অভিহিত করে লিসান্দ্রো লিখেছেন, ‘তুমি ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা অ্যাথলেট। ফুটবলের কথা বললে সত্যি বলতে তোমার সঙ্গে অন্য কারও কোনো তুলনা হতে পারে না। তোমাকে অনেক অনেক ভালোবাসি।’

বিদায়ী বার্তায় মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের দুই দিন পরই তিনি অবসরের খসড়া বিবৃতি তৈরি করে রেখেছিলেন। তবে এই মাসের শুরুতে তাঁর বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির মৃত্যুর পরই তিনি সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

1

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

2

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

3

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

4

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

5

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

6

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

7

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

8

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

9

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

10

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

11

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

12

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

13

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

14

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

15

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

16

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

17

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

18

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

19

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

20