Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

ব্রিটিশ প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর হাতাহাতির কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল আলোচনায় ছিল। দুই জনের মধ্যে দূরত্ব এখনও দৃশ্যমান। গতকাল উজবেকিস্তান ম্যাচে সহকারী কোচ মিশুকে ডাগআউটে দেখা যায়নি। অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সত্ত্বেও তিনি গ্যালারিতে ছিলেন। তার এমন অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। 

জোন্স দাবি করেছিলেন, মিশুকে তিনি নিতে চান না সফরসঙ্গী হিসেবে। ফেডারেশনের চাপে সেই অবস্থান থেকে সরে আসলেও তাকে একেবারে নিষ্ক্রিয় করে রেখেছেন। অনুশীলনে তিনি গেলেও তেমন কিছু করান না কোচ। ফলে মিশুর ভূমিকা অনেকটা পর্যবেক্ষকের মতো।

ম্যাচ চলাকালে সহকারী কোচের অনেক ভূমিকা থাকে। খেলার কৌশল কিংবা খেলোয়াড় পরিবর্তনে কোচকে নানা পরামর্শ দেন সহকারী কোচ। আবার অনেক সময় হেড কোচও তার পরিকল্পনা নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করে। মিশুকে দূরে রাখায় হয়তো সেটা আর হচ্ছে না। 

অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামিদ কাশেম উজবেকিস্তান যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। সবাই উজবেকিস্তানে যাচ্ছে এবং খেলার প্রতি মনোযোগ সবার।’ 

মিশুর ডাগআউটে না থাকা উজবেকিস্তানে যাওয়ার পরও সংকট সমাধান না হওয়ার প্রমাণ। এনিয়ে ম্যানেজার সামিদ কাশেমের কোনো মন্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। 

কোচদের এই দূরত্ব খেলোয়াড়দের মধ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। উজবেকিস্তান সিনিয়র দল বিশ্বকাপ খেলেছে এবার। জুনিয়র দলও বিশ্বকাপ খেলে। স্বাগতিক দল শক্তিশালী হলেও বাংলাদেশ তেমন পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি। এর চেয়ে বড় বিষয়, ফুটবলারদের মধ্যে মানসিক তাড়নাও সেভাবে দেখা যায়নি। কোচদের দ্বন্দ্বের প্রতিফলন যেন মাঠে দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

1

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

2

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

3

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

4

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

5

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

6

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

7

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

8

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

9

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

10

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

11

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

12

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

13

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

14

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

15

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

16

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

17

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

18

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

19

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

20