Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

বয়সভিত্তিক পর্যায়ে আগে মহাদেশ বা আঞ্চলিক ফেস্টিভ্যাল হতো। এবার প্রথমবারের মতো অ-১৫ ফেস্টিভ্যালকে বৈশ্বিক রুপ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজারবাইজানে ১৯১ দেশ ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি।

১৯১ দেশ ৩২ গ্রুপে খেলছে। ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন নক আউটপর্বে উঠবে। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে। বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন,‌ ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’

বাংলাদেশের গ্রুপে রয়েছে ওয়েলস ও পর্তুগালের মতো দল থাকলেও ঘাবড়াচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক,‌ ‘আমাদের প্রস্ততি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’

ফেস্টিভ্যালে বিশ মিনিট করে দুই অর্ধ। আট জনের স্কোয়াড। ২৫ ও ২৬ অক্টোবর একদিনে দুটি করে ম্যাচ। এ নিয়ে দলের কোচ আকবর হোসেন রিদন বলেন,‌ ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। বাফুফে ভবনে ফাহিমদের উৎসাহ দিয়ে তিনি বলেন‌, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’

অধিনায়ক ফাহিম দলের সবার জন্য ভালো মানের বুট চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। দলের সবাইকে বুট ও দুই গোলরক্ষকের জন্য ভালো মানের গ্লাভস সৌজন্য উপহার দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বিশ্বকাপে ভালো ফলাফল করলে আরও অনেক কিছু দেবেন বলেও জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

1

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

2

তবুও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

3

রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যান

4

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

5

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

6

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

7

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

8

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

9

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

10

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

11

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

12

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

13

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

14

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

15

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

16

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

17

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ

18

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

19

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্ব

20