Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা।

তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ এখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অত্যন্ত দ্রুত। এই সুযোগের পাশাপাশি আমাদের সামনে কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে গুজব অপতথ্য। যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। তাই এই সময়ে একজন পেশাদের সাংবাদিকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের কর্মকাণ্ডে গঠনমূলক সমালোচনা ত্রুটি-বিচ্যুতি তুলে ধরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় গঠনমূলক সমালোচনার উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি। বিশেষ করে সড়ক পরিবহন ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ খাতে আমরা যখন উন্নয়ন ও সংস্কারের কাজ এগিয়ে দিচ্ছি তখন গণমাধ্যমের বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং বাস্তবভিত্তিক মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

1

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

2

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

3

পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্

4

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

5

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

6

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

7

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

8

এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

9

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

10

৯২ রানে আউট হওয়া রোহিতের ওপর হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ দ

11

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

12

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

13

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

14

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

15

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও

16

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

17

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

18

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

19

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

20