Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ও সাধারণ ছুটিতে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানাগেছে।

এতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর তারিখ পর্যন্ত সরকারি ও সাধারণ ছুটিকালীন নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিচের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ছুটিকালীন সময়ে অফিসের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে প্রত্যেক শাখা/অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ অন্যান্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি যথাযথভাবে বন্ধ ও নিরাপদ অবস্থায় রেখে অফিস ত্যাগ করতে হবে।

অফিস কক্ষের বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার, পানির কলসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত হয়ে অফিস ত্যাগ করতে হবে।

অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার সামগ্রী ও অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কক্ষসমূহ তালাবদ্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তার ঘাটতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

1

বিশ্ব বাঘ দিবস আজ

2

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

3

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

4

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্

5

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

6

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

7

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

8

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

9

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

10

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

11

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

12

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

13

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

14

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

15

ভারতে স্টারলিংক প্রবেশে বাধার অভিযোগ, মাস্কের পাশে দাঁড়ালেন

16

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

17

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

18

মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের

19

ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেরে নেয়ার

20