Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে বুমরাহকে কম খেলানোর পরামর্শ শাস্ত্রীর

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে জাস্প্রিত বুমরাহকে ফিট রাখতে চায় ভারত। এজন্য তিন সংস্করণে না খেলিয়ে টেস্ট ক্রিকেটে বেশি গুরুত্ব দেওয়া এবং অন্য দুই সংস্করণে বেছে বেছে খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যমকে শাস্ত্রী বলেন, বিশ্বকাপের আগে বুমরার তিন সংস্করণেই খেলা উচিত নয়। ২০২৭ সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। টুর্নামেন্টটি শুরু হবে ২ অক্টোবর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

শাস্ত্রীর মতে, টেস্ট ক্রিকেটে বুমরাকে ধরে রাখা জরুরি। পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও তাকে সীমিতভাবে ব্যবহার করা উচিত। তিনি বলেন, ‘আমি মনে করি না, ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার তিন সংস্করণেই খেলা উচিত। তার টেস্ট ক্রিকেট খেলা উচিত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেছে বেছে খেলা উচিত। সব ম্যাচেও তার খেলা উচিত নয়।’

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্ব পালন করা শাস্ত্রী আরও বলেন, ‘আমি বরং তাকে টেস্ট ম্যাচের জন্য সংরক্ষণ করতে চাই। এটি খুব গুরুত্বপূর্ণ। ভারতের টেস্ট দলে সে গুরুত্বপূর্ণ সদস্য। অন্য সংস্করণগুলোতে তাকে বেছে বেছে ব্যবহার করা উচিত।’

পিঠের চোটের কারণে বুমরার ক্যারিয়ারে একাধিকবার বাধা এসেছে। ২০২৩ সালে অস্ত্রোপচারও করাতে হয় ৩২ বছর বয়সী এই পেসারকে। গত আগস্টে বাঁ হাঁটুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যান তিনি। পরে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে ভারতকে সোনা জেতাতে ভূমিকা রাখেন।

গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ভারতের দলে ফিরেছেন বুমরা। তবে এর আগে নিউজিল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না তিনি।

নিউজিল্যান্ড সফরের পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। এরপর ফেব্রুয়ারিতে শেষ হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে দলটির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

1

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

2

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

3

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

4

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

5

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা

6

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

7

ডামুড্যায় নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদে

8

ফিফাকে নিয়ে ‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ

9

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

10

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

11

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

12

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

13

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্

14

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

15

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

16

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

17

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

18

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

19

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

20