Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

চলতি মৌসুমের মধ্যেই তার্কিশ ক্লাব ফেনারবাচে ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তিনি ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে। মার্ক-আন্দ্রে টার স্টেগেন এই মাসের শুরুর দিকে ধারে আয়াক্স আমস্টারডামে যোগ দেওয়ার পর গোলরক্ষক পজিশন শক্তিশালী করার লক্ষ্যে কোচ হান্সি ফ্লিক ৩১ বছর বয়সী লিভাকোভিচকে দলে নিয়ে এলেন।

‘মার্কা’-র তথ্য অনুযায়ী, ২০ লাখ ইউরো (২.৩৩ মিলিয়ন ডলার) এবং অতিরিক্ত আরও ৫ লাখ ইউরোর বিনিময়ে চুক্তিবদ্ধ হওয়া লিভাকোভিচ মূল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেখ শেজনি ব্যাক-আপ হিসেবে থাকবেন।

ফেনারবাচেতে দুই মৌসুম কাটানোর পর এই ক্রোয়েশিয়ান বার্সায় যোগ দিলেন; সেখানে তিনি ৭৪টি ম্যাচ খেলে ২৪ বার প্রতিপক্ষকে গোলবঞ্চিত (ক্লিন শিট) রেখেছিলেন। এর আগে দিনামো জাগরেবের হয়েও তিনি সফল সময় কাটিয়েছেন এবং ২০২৩ সালে তুরস্কে পাড়ি জমানোর আগে একাধিক ঘরোয়া শিরোপা জিতেছেন।

২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়া জাতীয় দলের নিয়মিত সদস্য লিভাকোভিচ তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। অ্যান্টনি গর্ডন, করিম আদেয়েমি, জেসি বিসিউ, রদ্রি এবং জোয়াও কানসেলোর পর এই ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার ষষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি দলে যোগ দিলেন।

গত সপ্তাহে এলচের বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান ও টানা তৃতীয়বারের মতো মুকুট জয়ের লড়াইয়ে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

1

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

2

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

3

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

4

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

5

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

6

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

7

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

8

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

9

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

10

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

11

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

12

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

13

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

14

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

15

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

16

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

17

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

18

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

19

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

20