Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

বন্যা, ভূমিধস ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় সম্মুখসারিতে থেকে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ভাতা ও দৈনিক জলখাবারের খরচ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নেপাল সরকার।

বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) নির্বাহী কমিটির এক বৈঠকে দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ) ও নেপাল সেনাবাহিনীর সদস্যদের সেবাসুবিধা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন ঝুঁকিতে রেখে উচ্চঝুঁকিপূর্ণ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া নিরাপত্তাকর্মীদের কাজের স্বীকৃতি এবং তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

সরকারের আশা, উন্নত সেবাসুবিধা ও ভাতা সম্মুখসারির কর্মীদের আরও উৎসাহিত করবে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত, কার্যকর ও ফলপ্রসূ হবে।

এনডিআরআরএমএ জানিয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে নিজ নিজ মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পর্যালোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে ভাতা ও অন্যান্য সুবিধা সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেবে।

নেপালে চলমান ভয়াবহ বন্যা ও উদ্ধার অভিযানের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য এই সুবিধা সংশোধনের উদ্যোগ নেয়া হলো। 

সূত্র: নেপাল নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

1

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

2

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

3

মধ্যপ্রাচ্য থেকে সেনার সংখ্যা কমিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরা

4

সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি, লক্ষ্য তারুণ্যনির্ভর

5

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

6

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

7

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

8

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

9

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

10

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

11

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

12

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

13

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

14

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

15

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

16

‘সহিংসভাবে সরকার পরিবর্তনের’ পক্ষ নিলে সরকারি চাকরি নয়

17

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

18

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

19

দীঘির কপাল খুলবে কবে?

20