Jahirul Hasan
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ তখন লক্ষ্য ছিল—কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেকটাই কমে এসেছে। তাইতো এবার জেতার লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে যায় টাইগাররা। বাংলাদেশের নতুন লক্ষ্য যে মোটেও অলিক কিছু নয়, তার প্রমাণ মিলেছে প্রথম দিনই। অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা—এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!

ডারউইন টেস্টে প্রথম দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে এক উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, তবে টাইগারদের হাতে আছে ৯ উইকেট। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে।

ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ তামিম। নতুন বলে অজি পেসারদের সুইং আর বাউন্স সামলে সাবলীল ব্যাটিংই করছিলেন। তবে হঠাৎ ছন্দপতন হয় সাদমানের। ইনিংসের নবম ওভারে দ্বিতীয় বলটি পায়ের ওপর করেছিলেন মিচেল স্টার্ক। অন সাইডে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে এজ হয়ে বল চলে যায় অফ সাইডে। কভার পয়েন্টে নাথান লায়নের হাতে ধরা পড়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুমিনুল হক। রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বাজে বল থেকে রান বের করার চেষ্টা করেছেন। তাতেই সফল এই ব্যাটার। রানের চাকা সবসময় সচল থাকায় কখনো বাড়তি চাপ তৈরি করতে পারেনি অজি বোলাররা। সাবলীল ব্যাটিংয়ে ৪৯ বল খেলে ৩৫ রান করে অপরাজিত থেকেছেন তিনি। 

দিনের অন্যতম সেরা পারফর্মার তানজিদ তামিম। টেস্ট ক্রিকেটে তার পথচলাটা খুব বেশিদিনের না। এরই মধ্যে আজ ডারউইনে ধৈয্য আর সংযমের বড় পরীক্ষা দিলেন এই ওপেনার। অফ স্টাম্পের বাইরের বল খেলায় বেশ সতর্ক ছিলেন। টিজিং জোনের বলে শট খেলা থেকে নিজেকে বিরত রেখেছেন। দিন শেষে ৬৭ বল খেলে ৩২ রানে অপরাজিত থেকেছেন।

এর আগে ডারউইনে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। একাই ৬ উইকেট শিকার করে দিনের সেরা পারফর্মার হাসান। সবমিলিয়ে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

1

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

2

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

3

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

4

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

5

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

6

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

7

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

8

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

9

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

10

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

11

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

12

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

13

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

14

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

15

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

16

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

17

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

18

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

19

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

20