Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

পুনরায় ফিফা সভাপতি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা জিয়ান্নি ইনফান্তিনোর  প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এফএফএফ-এর সভাপতি ফিলিপ ডিয়ালো পরবর্তীতে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত এবং বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ প্রস্তাবের কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি ফেডারেশন ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর আমেরিকার কনকাকাফ ফিফার শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়েছে এবং আগামী মার্চের নির্বাচনের আগে একটি গ্রহণযোগ্য বিকল্প খুঁজছে।

তবে দক্ষিণ আমেরিকার কনমেবল এবং আফ্রিকার ক্যাফ-এর সমর্থন এখনও ইনফান্তিনোর পক্ষে রয়েছে। আগামী বছরের ১৮ মার্চ রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

1

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

2

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

3

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

4

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

5

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

6

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

7

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

8

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

9

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

10

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

11

কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বি

12

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

13

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

14

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

15

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

16

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

17

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

18

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

19

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

20