Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ্বর

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এবং এতে বিভ্রান্তি তৈরি হতে পারে।

রবিবার নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এ কথা বলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অন্তরায় এবং এটি সংশোধন হওয়া দরকার– সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এটা পরের চ্যাপ্টার। সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো।”

তিনি আরও বলেন, “এটা নির্বাচনে বড় বাধা নয়। আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ তারিখ। এই মাসের ১৩ তারিখে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি বিএনপির পক্ষ থেকে। আজকে বাছাই পর্ব ছিল। আমাদের পক্ষ থেকে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম আমাদের দলের অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খান। সমর্থনকারী হিসেবে ছিলাম আমি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব ২০ তারিখের নির্বাচনের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

1

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

2

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

3

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

4

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

5

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

6

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

7

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

8

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

9

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

10

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

11

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

12

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

13

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

14

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

15

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

16

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

17

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

18

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

19

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

20