Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ ঘোষণা দিলেন টেনিস তারকা সভিতোলিনা-মনফিলস

টেনিস কোর্টে পরিচয়, এরপর প্রেম ও বিয়ে। তবে মানসিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের কাছে হার মেনে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা ও ফ্রান্সের গায়েল মনফিলস।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সভিতোলিনা। ব্যক্তিগত জীবনে যুদ্ধের প্রভাব ও মানসিক লড়াইয়ের কথা তুলে ধরে তিনি জানান, ইউক্রেনের যুদ্ধ তার ওপর গভীর প্রভাব ফেলেছে। তবে এ নিয়ে তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে সভিতোলিনা লেখেন, ‘আমার জীবনে বলা সবচেয়ে কঠিন বিষয় এটি। ইউক্রেন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানেন। কিন্তু যুদ্ধটা আমার ভেতরে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে আমি খুব কমই কথা বলেছি। আপনারা দেখেননি সেই ঘুমহীন রাতগুলো, সংশয় আর ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি।’

এই কঠিন সময়ে মনফিলস তার পাশে ছিলেন বলেও জানান সভিতোলিনা। তিনি বলেন, মনফিলস কখনো তার হাত ছাড়েননি। দুজন দীর্ঘ সময় ধরে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন। তবে কিছু লড়াই মানুষের নিজের ভেতরেই চলে, যেখানে অন্য কারও ভালোবাসা দিয়েও জয়ী হওয়া সম্ভব হয় না।

এই দম্পতির একমাত্র মেয়ে স্কাই। বিচ্ছেদ হলেও মেয়ের ওপর এর প্রভাব পড়তে দেবেন না বলে জানিয়েছেন সভিতোলিনা। তিনি বলেন, ‘স্কাই সব সময় সবার আগে থাকবে। আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু পরিবার নয়। আমরা সব সময় তার বাবা-মা থাকব এবং জীবনের সব পর্যায়ে তার পাশে থাকব।’

একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে এবং এই কঠিন সময় কাটিয়ে উঠতে তাদের সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের এই টেনিস তারকা।

এদিকে, চলতি বছর ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডব্লিউটিএ ফাইনালে অংশ নেওয়ার পথে রয়েছেন সভিতোলিনা। এক মৌসুমে দ্বিতীয়বারের মতো ৫০টি ম্যাচ জয়ের কীর্তিও গড়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

1

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

2

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

3

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

4

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

5

এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না : রাইমা সেন

6

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

7

শান্তি পুরস্কার ঘোষণা দুপুর ৩টায়, মাচাদোর পর এবার কার হাতে য

8

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

9

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

10

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

11

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

12

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

13

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

14

ভিনিসিয়ুসকে নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

15

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

16

পাকিস্তানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

17

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

18

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

19

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

20