Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার


ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা দেড় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে।

ফরাসি চ্যানেল ও উত্তর সাগর কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীরা নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় নৌকাটির ইঞ্জিনে আগুন লেগে যায়। নৌকাটি থেকে ১৫৭ জনকে উদ্ধার করে বুলোন-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসীর ঢেউ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার এ প্রতিশ্রুতির একদিন পরই ঘটনাটি ঘটেছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি সোমবার রাতে ফ্রান্স ছেড়েছিল।

ফরাসি সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, রাতেই নৌযানটিতে থাকা পাঁচজনের জরুরি উদ্ধারের প্রয়োজন দেখা দিয়েছিল। কিন্তু বাকি যাত্রীরা ফরাসি টহল নৌকাগুলোর সহায়তা প্রত্যাখ্যান করেছিলেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যাপারে অভিবাসীরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তারা ফরাসি জরুরি পরিষেবার দেওয়া সহায়তা প্রত্যাখ্যান করেছিলেন এবং একেবারে চরম পরিস্থিতি ছাড়া তা গ্রহণ করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ চ্যানেল পারাপারে ব্যবহৃত নৌকাগুলোর ‘কাঠামোগত দুর্বলতার’ কারণে উদ্ধারকারীরা আর হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। তবে মঙ্গলবার সকালে নৌকাটির ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে খুব দ্রুত নৌকাটির পরিস্থিতির অবনতি হতে শুরু করে।

ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্ধারকারীরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। আরএনএলআই ইস্টবোর্ন লাইফবোট এবং ইউকে বর্ডার ফোর্সের জাহাজ বিএসসি কন্টেন্ডার ও বিএসসি কারেজিয়াসও এ অভিযানে অংশ নেয়। এর মধ্যে দুটি ফরাসি নৌকা ১০৩ জন অভিবাসীকে এবং ব্রিটিশ নৌকাগুলো ৫৪ জনকে উদ্ধার করে।

বিবিসি জানিয়েছে, উদ্ধার করা অভিবাসীদের সবাইকে চিকিৎসার জন্য বুলোন-সুর-মেরে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তাদের সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র: বিবিসি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

1

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

2

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

3

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

4

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

5

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

6

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

7

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

8

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

9

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

10

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

11

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

12

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

13

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

14

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

15

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

16

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

17

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

18

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

19

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

20