Jahirul Hasan
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের দাবির মুখে কমানো হয়েছে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ফি

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষার্থীদের দাবির মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত ৮ অক্টোবর সমাবর্তনের ফি নির্ধারণ করে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফি কমানোর দাবি জানান। পাশাপাশি প্রথম বিজ্ঞপ্তিতে অভিভাবকদের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় এ নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এসব বিষয় বিবেচনায় নিয়ে সোমবার (২৬ অক্টোবর) সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে নিবন্ধন ফি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে ৬ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল। 

ফি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা কমানোর দাবি জানিয়ে আসছিলেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ও আবেগঘন মুহূর্ত সমাবর্তন। তবে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকা অনেক শিক্ষার্থীর পক্ষে একসঙ্গে ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করা কঠিন। তাই তাঁরা সমাবর্তনের নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।
এদিকে, প্রথম বিজ্ঞপ্তিতে অভিভাবকদের উপস্থিতি ও তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রশাসন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনের দিন অভিভাবকদের ক্যাম্পাসে আসতে কোনো বাধা নেই। অনুষ্ঠান চলাকালে তাঁরা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অবস্থান করে স্ক্রিনের মাধ্যমে সরাসরি সমাবর্তন উপভোগ করতে পারবেন। তাঁদের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের গাউন সংগ্রহের পাশাপাশি বিনা মূল্যে ‘অভিভাবক পাস’ সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি বংশোদ্ভুত কাভানের দিকে নজর রাখছে রিয়াল-বার্সা

1

সমাধানের আশায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসছেন ম্যাক্রোঁ

2

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

3

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

4

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

5

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

6

জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ

7

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

8

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

9

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

10

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

11

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

12

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

13

ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে প্রাথমিক বিদ্যালয়ের অর্ধগলিত শিক

14

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

15

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

16

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

17

সংবাদমাধ্যমে সরকারি গোপন তথ্য ফাঁসকারীদের ‘গুলি করা উচিত’: ট

18

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

19

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

20