Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হওয়ার ভয়াবহ ভিডিও প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল রাতে চোরবাজার সার্বজনিন পূজা প্যান্ডেলে পদদলিত হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জনই নারী। সাথে আছে আরেক শিশু। আর বাকিরা পুরুষ।

ভয়াবহ ওই ঘটনার পর সামনে এসেছে কীভাবে শুরু হয়েছিল এ পদদলনের ঘটনা।

সেখানে থাকা এক ব্যক্তির ভিডিওতে দেখা গেছে, মানুষজন ভয়াবহভাবে একটি সরু গলির মধ্যে চাপা পড়েছেন। তাদের মাথার ওপর যে ছাদটি ছিল সেটিও মাথার সঙ্গে প্রায় লেগে যাচ্ছিল। এতে করে সেখানে আটকে পড়ারা শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না। এ সময় আতঙ্কে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়।

কয়েকজনকে দেখা গেছে, পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে পাশের দেওয়াল ধরে রাখার চেষ্টা করছেন। আর সেখানে থাকা নারী ও শিশুরা বাঁচার জন্য চিৎকার করছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, অঝোরে বৃষ্টি নামা শুরু হওয়ার পর দৌড় দিয়ে কয়েকশ মানুষ একসঙ্গে প্যান্ডেলের ভেতর ঢুকছেন। আর বৃষ্টি থেকে বাঁচতে তারা ভেতরে ঢোকার পরই ভয়াবহ পরিস্থিতিতে পড়েন। ওই সময় তাদের কয়েকজনের হাতে ছাতাও দেখা যায়। তা সত্ত্বেও তারা প্যান্ডেলে ঢোকেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃষ্টি শুরুর পরই পদদলনের শুরুটা হয়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, যখন শত শত মানুষ প্যান্ডেলের ভেতর প্রবেশ করেন তখন ভেতর থেকে ঘোষণা দেওয়া হয় যে কোনো সময় প্যান্ডেল ভেঙে পড়তে পারে। এরপর মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

1

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর

2

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

3

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

4

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

5

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

6

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় দুঃসংবাদ

7

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

8

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

9

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

10

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

11

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

12

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

13

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

14

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

15

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

16

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

17

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

18

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

19

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

20