Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমবাপের অভাব পূরণ করছে অলিসে : জিদান

কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ফ্রান্সের আক্রমণভাগের দায়িত্ব দারুণভাবে সামলাচ্ছেন মাইকেল অলিসে। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডকে এবার প্রশংসায় ভাসিয়েছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। তার মতে, মাঠে অলিসে একজন নেতা।

টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে জিদান বলেন, ‘মাইকেল অলিসে একজন নেতা। মাঠের বাইরে সে বেশ শান্ত ও লাজুক। কিন্তু মাঠে একেবারেই ভিন্ন। বল পেলে সে নিজের প্রতিভা দেখাতে চায়, আর সেটাই সে করছে।’

ফ্রান্সের হয়ে গত দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন অলিসে। বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ে ৮৮ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি। এরপর ইতালির বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে ফ্রি-কিক থেকে করেন অসাধারণ গোল।

অলিসের ক্লাব পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন জিদান। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে ফ্রান্স কোচ বলেন, ‘কিছুদিন ধরেই সে দারুণ ফর্মে আছে। ক্লাবের হয়েও সে খুব ভালো করছে।’

এমবাপের অনুপস্থিতিতে ফ্রান্সের আক্রমণভাগে অলিসের গুরুত্বও বেড়েছে। দুই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে ইতিমধ্যে জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন বায়ার্ন তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

1

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

2

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

3

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

4

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

5

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

6

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

7

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

8

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

9

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

10

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

11

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

12

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

13

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

14

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

15

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

16

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

17

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

18

চীনের সামরিক নেতৃত্বে শুদ্ধি অভিযান, যুদ্ধের সক্ষমতা নিয়ে প্

19

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

20