Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে: রুমিন ফারহানা

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী দেশের কোটি কোটি বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা এমন বহু পরিবারের ঘটনা জানি, যেখানে বাবার কাছ থেকে সম্পদ নিয়ে সেই বৃদ্ধ বাবা-মাকেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই আইনের ১২২এ(৪) ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, এই ধারার অধীন দান কোনো ক্রমেই হেবা করার বিধানকে সংকুচিত করবে না। এই আইনটি বাংলাদেশের অগণিত বাবা-মাকে শান্তিতে শেষ নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেবে। সম্পত্তি সংক্রান্ত অনেক বিরোধ এড়ানো সম্ভব হবে, আগামী প্রজন্মের জন্য শান্তি-স্বস্তির দুয়ার খুলে দেবে।’

পরিবারের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওই পোস্টে রুমিন ফারহানা আরও বলেন, ‘পরিবারের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আইনমন্ত্রীকে ধন্যবাদ।’

যে কারণে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী

বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তি হস্তান্তরের পর নিজেদের বসতবাড়ি ও সম্পত্তির ভোগদখল নিয়ে অনিশ্চয়তা দূর করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ আনা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান গত ২৭ আগস্ট জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত সংশোধনীর মূল উদ্দেশ্য হলো, কোনো ব্যক্তি তার সন্তান, নাতি-নাতনি কিংবা স্বামী বা স্ত্রীর কাছে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার নিজের কাছে রাখতে পারবেন। অর্থাৎ, সম্পত্তি হস্তান্তর করলেও দাতার ‘জীবনস্বত্ব’ বা ‘লাইফটাইম ইউসুফ্রাক্ট রাইট’ (lifetime usufruct right) বহাল থাকবে।

এ জন্য বিদ্যমান সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-তে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে। ১২২এ ধারায় বলা হয়েছে, দাতা তার জীবদ্দশায় সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে দান করতে পারবেন। এ ধরনের দান বাবা-মা বা দাদা-দাদি/নানা-নানি থেকে সন্তান বা নাতি-নাতনির মধ্যে, উল্টোভাবেও এবং স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারবে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এ ধরনের দান নিবন্ধিত দলিলের মাধ্যমে করতে হবে।

প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, দাতা জীবিত থাকা অবস্থায় গ্রহীতা মারা গেলেও সম্পত্তির ওপর দাতার ভোগ ও ব্যবহারের অধিকার বহাল থাকবে। আবার আর্থিক, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক বা অন্য কোনো প্রকৃত প্রয়োজন দেখা দিলে দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্মতিতে নিবন্ধিত দলিলের মাধ্যমে এ অধিকার পরিবর্তন বা বাতিল করা যাবে। কোনো পক্ষ অপ্রাপ্তবয়স্ক, নিখোঁজ, মানসিকভাবে অক্ষম বা আইনগতভাবে অক্ষম হলে জেলা জজের অনুমোদনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আইনের প্রস্তাবিত ১২২এ(৪) উপধারায় স্পষ্ট করা হয়েছে, এই ধারার অধীনে সম্পত্তি হস্তান্তরকে স্বতন্ত্র একটি পদ্ধতি হিসেবে গণ্য করা হবে। এর ফলে বিদ্যমান দান, হেবা বা অন্য কোনো বৈধ সম্পত্তি হস্তান্তরের পদ্ধতির বৈধতা ক্ষুণ্ন হবে না।

আইন সংশোধনের পেছনে মূলত যে সমস্যাটি বিবেচনায় নেওয়া হয়েছে, তা হলো, প্রচলিত ব্যবস্থায় বাবা-মা জীবিত অবস্থায় সন্তানদের সম্পত্তি দান করে দেওয়ার পর অনেক ক্ষেত্রে ওই সম্পত্তির ওপর নিজেদের ব্যবহার ও ভোগদখলের অধিকার নিয়ে অনিশ্চয়তায় পড়েন। বিশেষ করে বৃদ্ধ বয়সে নিজের বাড়ি বা বসতভিটা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। নতুন বিধানটি সেই আইনি শূন্যতা দূর করে সম্পত্তি হস্তান্তরের পাশাপাশি দাতার জীবদ্দশার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আনা হয়েছে।

আইনটি কার্যকর হলে বাবা-মা সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্পত্তি দান করেও জীবনের শেষ দিন পর্যন্ত সেই সম্পত্তিতে বসবাস ও ভোগদখল করতে পারবেন। একই সঙ্গে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও ভবিষ্যৎ আইনি জটিলতা কমানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

1

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

2

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

3

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

4

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

5

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

6

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

7

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

8

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

9

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

10

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

11

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

12

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

13

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

14

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

15

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

16

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

17

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

18

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

19

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

20