Jahirul Hasan
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিন্নাতের জন্য নেই অনুষ্ঠান, উল্টো উশুর সেক্রেটারিকে সভাপতির শোকজ

১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে পদক এনে দিয়েছেন জিন্নাত আক্তার। ২২ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে তিনি ওই কীর্তি গড়েন। এক মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ উশু ফেডারেশন এবং অলিম্পিক এসোসিয়েশন জিন্নাতের জন্য কোনো অনুষ্ঠানই করতে পারেনি। 

এশিয়ান গেমসে পদকের মাধ্যমে আলোচনায় এসেছে উশু। অথচ জিন্নাত জাপান থেকে দেশে ফিরেছেন প্রায় এক মাস হচ্ছে। এর মাঝে তাকে নিয়ে কোনো অনুষ্ঠানই করেনি ফেডারেশন। এ নিয়ে উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলামের ব্যাখ্যা, ‘ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়েছে। আমরা তাকে নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। মাননীয় মন্ত্রী একদিন সময় দিলে জিন্নাতের অনুষ্ঠান আয়োজন করব।’

জিন্নাতের অর্জনকে কেন্দ্র করে ফেডারেশনের পরিকল্পনা এখনও জানা যায়নি। এত বড় অর্জনের পরও উশু ফেডারেশন অনেকটাই নিষ্প্রভ– এ নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে। এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জয়ের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পুরস্কার নীতিমালায় ১০ লাখ টাকা বরাদ্দের কথা রয়েছে। এশিয়ান গেমস শেষ করে অলিম্পিকের কর্মকর্তারা দেশে ফিরেছেন তিন সপ্তাহ হতে চলল। এখনও জিন্নাতের অনুষ্ঠান না হওয়া নিয়ে মহাসচিব জোবায়েদুর রহমান রানার বক্তব্য, ‘অলিম্পিকের নীতিমালায় এটি রয়েছে এবং সে তা পাবেই। আমরা একটি ইসি মিটিং করব, সেই মিটিংয়ে অনুষ্ঠানের দিন ধার্য হবে। ইসি মিটিং না হওয়ায় এটি বিলম্ব হচ্ছে।’

এশিয়ান গেমসে পদক জয়ে আলোচনায় আসা উশু ফেডারেশনের আর্থিক স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ফেডারেশনের সভাপতি খোদ সেই প্রশ্ন তুলেছেন। ৭ অক্টোবর ফেডারেশন সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকীকে শোকজ চিঠি দেন। ফেডারেশনের ফান্ডে থাকা ১৭ লাখ ১৬ হাজার ৩৮০ টাকা তারা উত্তোলন করেছেন কিন্তু সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির অনুমোদন বা সম্মতি ছাড়াই। এজন্য তিন কার্য দিবসের মধ্যে উত্তর দেওয়ার নোটিশ দিয়েছিলেন। সেটার উত্তর অবশ্য দিয়েছেন সাধারণ সম্পাদক।

এই বিষয়ে সাধারণ সম্পাদক দিলু বলেন, ‘বিগত সময়ে আমরা সভাপতিকে মৌখিকভাবে অবহিত করে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের স্বাক্ষরে অর্থ উত্তোলন করেছি। এরই ধারাবাহিকতায় উশুর কার্যক্রম চালু রাখতে আমরা অর্থ উঠিয়েছি। বর্তমান (১৮ জুলাই প্রকাশিত অ্যাডহক কমিটিতে সেক্রেটারি অপরিবর্তিত থাকলেও সভাপতি পরিবর্তন হয়) সভাপতি এটি সম্প্রতি মিটিংয়ে উত্থাপন করেছিলেন, সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এরপরও তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠির উত্তর ও অর্থের হিসাব দেওয়া হয়েছে।’ 

ক্রীড়া ফেডারেশনগুলোতে ব্যাংক হিসাব পরিচালনায় কোষাধ্যক্ষের স্বাক্ষর বাধ্যতামূলক। সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের যে কোনো একজনের স্বাক্ষরে টাকা উত্তোলন করা যায়। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের অর্থ উত্তোলনে বিপত্তি ও শোকজের চিঠি প্রদানের কারণ সম্পর্কে সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার তিন জনের মধ্যে দুই জনের স্বাক্ষরে লেনদেন করা যায়, কিন্তু সেটার ভিত্তি বা অনুমোদন প্রয়োজন। সভাপতি কিংবা নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া অর্থ উত্তোলন সঠিক প্রক্রিয়া নয়। এজন্যই চিঠি দেয়া হয়েছিল। তারা উত্তর দিয়েছে, সামনের নির্বাহী সভায় এটা নিয়ে আলোচনা হবে।’

সভাপতি শোকজের চিঠির অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককেও দিয়েছেন। এতে উশুর সভাপতি-সেক্রেটারি-ট্রেজারের মধ্যে দূরত্ব কিংবা সমন্বয়হীনতার বিষয়টি ক্রীড়াঙ্গনে প্রকাশ্যে এসেছে। উশু দেশের পিছিয়ে থাকা খেলাগুলোর একটি। জিন্নাতের পদকে উশু যখন নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকার কথা সেখানে উল্টো সভাপতি-সেক্রেটারি চিঠি চালাচালিতে ব্যস্ত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

1

শুক্রবার এলেই ‘অন্য রূপে’ ভাবনা

2

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

3

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

4

ইয়েমেনে হু হু করে বাড়ছে কলেরায় আক্রান্তের সংখ্যা

5

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

6

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্

7

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

8

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

9

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

10

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

11

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

12

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

13

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

14

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

15

সাদা শাড়িতেও মোহময়ী মিম

16

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা

17

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

18

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

19

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

20