Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে

বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ প্রশ্ন রেখে বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো ট্রেন চলাচল করছে কি না, করলে তার সংখ্যা কত এবং নতুন ট্রেন চালু করা হবে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল করছে। রহনপুর, দর্শনা, বেনাপোল ইন্টারচেঞ্জ স্টেশন দিয়ে পণ্যবাহী ভারতীয় গুডস ট্রেন গ্রহণ ও খালি রেক প্রেরণ করা হচ্ছে। প্রতি মাসে গড়ে প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন গ্রহণ ও ৪২টি খালি রেক প্রেরণ করা হচ্ছে। বর্তমানে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করছে না। যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়া, রাজশাহী-কলকাতা-রাজশাহী রুটে একটি যাত্রীবাহী ট্রেন পরিচালনার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের বহরে মিটারগেজ ইঞ্জিন এবং কোয়ে স্বল্পতা রয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক মিটারগেজ ইঞ্জিন ও কোচ প্রাপ্তিসাপেক্ষে ঢাকা-কুড়িগ্রাম-ঢাক রুটে মধ্যমেয়াদে এক জোড়া এবং দীর্ঘমেয়াদে আরও এক জোড়াসহ মোট ২ (দুই) জোড়া আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা-জয়দেবপুর সেকশনের রেল স্টেশনসমূহ বিভিন্ন সময়ে আধুনিকাল করা হয়েছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী সেকশনের স্টেশনসমূহ জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ (প্রকৌশল সেবা) সংক্রান্ত কারিগরী সহায়তা প্রকল্পের মাধ্যে আধুনিকায়ন করা হবে। বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে মাধ্যমে সফাদারপুর, বগুড়া, কাহালু স্টেশন তিনটি রিমডেলিংসহ নতুন আরও ৮টি স্টেশন নির্মাণ করা হবে। তাছাড়া বগুড়া হতে কুড়িগ্রাম পর্যন্ত বিদ্যমান রেল স্টেশনসমূহ বাজেট প্রাপ্তিসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

1

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

2

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

3

‘কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি’

4

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

5

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

6

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

7

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

8

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

9

বিসিবির নতুন টুর্নামেন্টের খেলা ফিরছে খুলনা ও বরিশালে

10

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

11

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

12

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

13

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

14

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

15

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

16

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

17

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

18

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

19

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

20