Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

এশিয়ান গেমস শুরু হতে আর ১০ দিন বাকি। এমন সময়ে জাপানের আয়োজক শহর আইচি-নাগোয়া রেকর্ড বন্যায় ডুবল। 

মঙ্গলবার জাপানের কেন্দ্রীয় শহরটিতে প্রচণ্ড বৃষ্টিতে ডজনখানেক রাস্তা ও বাড়িঘর ডুবে যায়। বাস ও সাবওয়ে সার্ভিস সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে সাড়ে তিন হাজার মানুষকে।

নাগোয়া মেয়র ইচিরো হিরোসাওয়া জানান, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে গেমসে অংশ নিতে শহরটিতে এসেছেন চারশ অ্যাথলেট ও স্টাফ। তাদেরকেও উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। জাপানি মিডিয়ায় শহরজুড়ে ব্যাপক বন্যার দৃশ্য তুলে ধরেছে, যেখানে সড়ক ও মেট্রো স্টেশনগুলোকে জলমগ্ন অবস্থায় দেখা গেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, অ্যাথলেটরা যেখানে থাকছিলেন, তার ছাদ ফুটো হয়ে পানি পড়ার খবরও পাওয়া গেছে। কিন্তু হিরোসাওয়া বলেছেন, এশিয়ান গেমসের ভেন্যুগুলোতে গুরুতর কোনো ক্ষতি হয়নি। তিনি বলেছেন, ‘ভেন্যুর অবস্থা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি না। আমরা বিশ্বাস করি পরিকল্পনা অনুযায়ী এশিয়ান গেমস আয়োজনে কোনো সমস্যা হবে না।’


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া ও এর সংলগ্ন এলাকায় চলবে এশিয়ান গেমসের নতুন আসর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

1

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

2

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

3

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

4

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

5

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

6

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

7

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

8

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

9

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

10

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

11

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

12

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

13

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

14

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

15

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

16

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

17

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

18

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

19

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

20