Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

এমনও হয়! হতে পারে। কিন্তু যিনি নিজেই সুরকার-সংগীত পরিচালক, আরেকটু পরিষ্কার করে বললে দেশের অন্যতম গুণী সংগীতশিল্পী; তার কোনো গান দুই যুগ ধরে পড়ে থাকবে? নামে ও গানে অটামনাল মুন ব্যতিক্রম, তার কাজও যে আলাদা হবে, সেটা হজম না হতে চাইলেও মেনে নেয়া ছাড়া উপায় কী!

সম্প্রতি নতুন গান ‘তোমাকে দেখা মানে’ প্রকাশ করেছেন মুন। এ গানের পেছনেই রয়েছে দুই যুগের পরিক্রমা। মুন জানালেন, ২০০২ সালে গানটি লিখেছিলেন, সুরটাও তখনকারই। তাহলে রেকর্ডিংয়ে আটকালো কে? মন। মুনের মন তখন বলছিল, আরেকটু সময় যাক, মগজে ও চিন্তায় আরেকটু বেড়ে ওঠা যাক। তারপর না হয়।

এই করতে করতে ১৪ বছর পার। ২০১৬ সালে গানটি রেকর্ডিং করেন মুন। এর মধ্যে জীবনে নানা বৈরি সময় পার করতে হয়েছে। আনুষ্ঠানিক গান প্রকাশ থেকেও ছিলেন বিরতিতে। সমস্ত প্রতিবন্ধকতা আর দোলাচল পেরিয়ে অবশেষে সেই গান উন্মুক্ত করলেন শিল্পী।

‘তোমাকে দেখা মানে, আমার প্রিয় কিছু ইচ্ছে পূরণ/ তোমাকে ভাবা মানে, আমার অভ্যাস অনুসরণ/ তোমাকে ভালোবাসি বলা মানে আমার মুদ্রাদোষ পালন/’—এমন কথার গানটির সংগীতে যুক্ত রয়েছেন শুভেন্দু দাস শুভ। যিনি মুনের ছোট ভাই, এ সময়ের অন্যতম মেধাবী সংগীত পরিচালক।

এ গান নিয়ে মুন নিজেও বেশ আত্মবিশ্বাসী। ক্যারিয়ারের অন্যতম প্রিয় গান হিসেবেই বিবেচনা করেন এটিকে। মুন বলেন, ‘এটা আমার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে একটি। আমার এই গানের সঙ্গে বড় হয়ে উঠেছে আমার ভাই শুভেন্দু দাস শুভ। তখনও গানটি রিলিজ করা হয়নি। অবশেষে গান ও শুভেন্দু দু জন-ই তরুণ হলো। দুই ভাই দুটি গিটার নিয়ে বাজিয়ে ফেললাম। আমি একা বাজালে কখনও এই গান এরকম হতো না।’

মুন মনে করেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও মানুষ এ গান নিয়ে কথা বলবে।

ভাই শুভেন্দুকে নিয়ে গানটি করার প্রসঙ্গে মুন জানান, শুভেন্দু তার গানে যুক্ত থাকলে সেটা আরো পরিপক্ব ও সুন্দর হয়ে ওঠে। এ গানের গিটার, হারমোনাইজের বিষয়গুলো শুভেন্দুই করেছেন।

আপাতত ‘তোমাকে দেখা মানে’ অডিও আকারে প্রকাশ করেছেন। সামনে ভিডিও আসার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

1

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

2

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

3

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

4

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

5

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

6

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

7

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

8

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

9

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

10

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

11

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

12

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

13

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

14

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

15

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

16

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

17

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

18

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

19

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

20