Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘নিয়ম সবার জন্য সমান’, রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ

নরওয়ে-পর্তুগাল ম্যাচ নিয়েই ফুটবল জগত তোলপাড় করার মতো অবস্থা। ম্যাচের ফল নিয়ে নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদো ইস্যুতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। ৯০ মিনিট না খেলানোর প্রেক্ষিতে অনুশীলনের মাঝপথে চলে যাওয়া, এমনকি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

নরওয়ের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর পুরো ৯০ মিনিট বসানোর পরদিন ডেনমার্ক ম্যাচের আগে অনুশীলনের মাঝপথে হোটেলে ফিরে যান রোনালদো। তবে রোনালদোকে ঘিরে নাটকীয়তার কোনো খারাপ প্রভাব পড়েনি দলের ওপর। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্ককে ৪-২ গোলে সহজেই হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ের ধারা ধরে রেখেছে পর্তুগিজরা।

ডেনমার্ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন কোচ হোর্হে জেসুস। সেখানে রোনালদোকে নিয়ে প্রশ্ন অবধারিতই ছিল। এ সময় পর্তুগালের কোচ বলেন, ‘নিয়ম সবার জন্যই একই। কোচ খেলোয়াড়দের ক্যারিয়ার ও অতীত বিবেচনায় নেন। ম্যাচের সময় সবাইকে একইভাবে দেখা হয়, কোনো খেলোয়াড় কখনোই আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না।’

রোনালদো প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জেসুস বলেন, ‘দারুণ এক জয়। চার গোল করেছি। উঁচুমানের পারফরম্যান্স। এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। অন্য যা কিছু ঘটেছে তার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচ এবং দ্রাগাও স্টেডিয়ামে পরের ম্যাচে আমি মনোযোগ দিতে চাই, যেখানে আমি (পর্তুগালে) ফিরবো সমর্থকদের নিয়ে। তারা কানায় কানায় গ্যালারি পূর্ণ করবেন। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’  

পরের প্রশ্নে সরাসরি রোনালদোর নাম উচ্চারণ করা হয়নি। একটু ঘুরিয়ে জেসুসের কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলে খেলোয়াড়দের মর্যাদা বা ‘স্ট্যাটাস’ নিয়ে কথা বলায় তার মধ্যে কোনো অনুশোচনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘একদমই নেই। কোনো অনুশোচনা নেই এবং আমি আগের মতো একই কথাই ভাবছি। কিছু খেলোয়াড় মর্যাদাবান, এটা পরিষ্কার। তবে আমি আবার বলছি, নিয়ম সবার জন্য সমান। আমি সব সময় এভাবেই ভেবেছি এবং ভবিষ্যতেও এভাবেই ভাববো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

1

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি ম

2

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

3

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

4

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

5

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

6

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

7

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

8

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

9

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

10

আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ

11

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

12

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

13

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

14

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

15

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

16

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

17

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের স

18

পুনরুদ্ধারের পথে উপসাগরীয় তেলের রপ্তানি, ‘ঝুঁকিতে’ হরমুজ প্

19

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

20