Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

বর্তমান সময়ে ক্রিকেটের তিন সংস্করণেই বোলারদের কাছে আতঙ্কের বড় নাম ট্রাভিস হেড। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক না কেন, ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের চুরমার করে দেওয়ায় যেন বড় লক্ষ্য থাকে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটারের।

আসন্ন টেস্ট সিরিজে হেডের সেই ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশের বোলাররা। অজি ব্যাটিং দানবকে থামাতে নিজের মতো করে বোলিংটা করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। ডারউইনে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

তাসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, সে (হেড) বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট আর বলেরই খেলা। তাই আমি প্রসেস ফলো করে যাব, বিগত কয়েক বছর ধরে যেভাবে করে আসছি। কাজটি সহজ হবে না, তবে এর চেয়ে বেশি তো আর কিছু করার নেই। তাই আমি প্রসেসে অনড় থাকব। দেখা যাক বাকিটা কী হয়।’

শুধু হেড নন সব ব্যাটারের জন্যই পরিকল্পনা নিয়ে নামবে বাংলাদেশ, ‘নির্দিষ্ট দিনে সবকিছু কন্ডিশন ও পিচের আচরণের ওপর নির্ভর করে। প্রতিটি ব্যাটারের জন্যই আমাদের অবশ্যই পরিকল্পনা থাকবে। তবে তা সম্পূর্ণরূপে নির্ভর করছে বাস্তবায়নের ওপর- মাঠে আমরা কীভাবে সেটা প্রয়োগ করছি। আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের সত্যিই দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

1

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

2

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

3

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

4

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

5

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

6

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

7

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

8

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

9

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

10

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

11

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

12

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

13

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

14

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

15

বিশ্ব বাঘ দিবস আজ

16

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

17

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

18

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

19

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

20