Jahirul Hasan
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানালা


প্লেন মাঝ আকাশে থাকা অবস্থায় দরজা খোলার চেষ্টা করেছেন এক ভারতীয় যাত্রী। এতে করে প্লেনের অন্যান্য যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। পরে ওই ভারতীয়কে আটক করা হয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জানিয়েছে, গতকাল বুধবার রাতে মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে ভারতের কোচিগামী একটি প্লেনে এ ঘটনা ঘটে।
ওই ভারতীয়র নাম জামশের। তিনি ভারতের পালাকাদের বাসিন্দা। তিনি বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে করে কুয়ালামপুর থেকে কোচিতে আসছিলেন।

ভারতীয় পুলিশের দায়ের করা অভিযোগসূত্রে জানা গেছে, রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় প্লেনটি মধ্যআকাশে ছিল।

জামশের ওই সময় জোরপূর্বক প্লেনের দরজা খোলার চেষ্টা করেন। এরআগে তিনি ইমার্জেন্সি দরজার ভেতরের জানালাতে আঘাত করেন। এতে জানালাটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্যান্য যাত্রী ও ক্রুদের তিনি হুমকিও দিচ্ছিলেন।

তখন তাকে অন্যান্য যাত্রী ও ক্রু নিবৃত করেন। এতে সম্ভাব্য গুরুতর ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্লেনটি বৃহস্পতিবার ভোরে অবতরণ করার পর জামশেরকে কেরালা পুলিশ আটক করে।

প্লেনে থাকা ম্যাটি ম্যাথু নামে এক যাত্রী ওই মুহূর্তের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তখন মধ্যরাত থাকায় প্লেনের প্রায় সব যাত্রী ঘুমাচ্ছিলেন। তখন তারা বিমানের ভেতর বাতাস ঢোকার শব্দ শুনতে পান। ওই সময় দেখেন ইমার্জেন্সি দরজার জানালা ভেঙে ফেলেছেন এবং দরজাটি খুলে ফেলার চেষ্টা করছেন। তবে প্লেনের ডিজাইন এবং বাতাসের চাপের কারণে দরজাটি খুলছিল না। এ ঘটনায় প্লেনের যাত্রীরা জেগে ওঠেন এবং তাকে নিবৃত করেন।

ম্যাথু লিখেছেন, “এটি ছিল অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি। তবে ভাগ্য ভালো প্লেনের সব যাত্রী নিরাপদ ছিল।”

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

1

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্

2

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

3

পিএসজি তারকার মৌসুম শেষ, রোনালদোর আবেগঘন পোস্ট

4

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

5

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

6

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

7

মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার

8

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

9

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্ত

10

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

11

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

12

প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!

13

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

14

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

15

শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি?

16

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের বৈঠক

17

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

18

যুক্তরাষ্ট্র কি তবে মিয়ানমারে ফিরছে আবারও?

19

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

20