Jahirul Hasan
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়। নেপাল সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানান, সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল লুহাইতো নামের ওই চীনা নাগরিককে সুড়ঙ্গের ২২৫ মিটার গভীর থেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার হওয়া ওই চীনা নাগরিককে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জলবিদ্যুৎ প্রকল্পটিতে আরও উদ্ধার তৎপরতা চলছে বলে জানান রাজারাম বাসনেত।

এদিন নেপালের বেত্রবতীতে কাদামাটিতে ডুবে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে চান্দিকা শ্রেষ্ঠা (৬০) নামে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হিমবাহধসের পর সৃষ্ট পাহাড়ি ঢলের নয় দিন পর ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। তারা হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। তাদের মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে।

গত ২৬ আগস্ট নেপালে এই ভয়াবহ দুর্যোগ ঘটে। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

1

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

2

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

3

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

4

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত

5

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

6

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

7

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

8

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

9

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

10

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

11

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

12

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

13

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

14

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

15

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

16

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

17

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

18

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

19

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

20