Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

মাহবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

সংস্কারের অভাবে ‘মরণফাঁদে’ পরিণত হওয়া শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো একটি যাত্রীবাহী ইজিবাইক। সোমবার (৬ জুলাই) সকালে ভেদরগঞ্জ উপজেলার দেওয়ান বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনায় অন্তত দুইজন যাত্রী আহত হয়েছেন।  

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালের দিকে বৃষ্টির পানিতে ঢেকে থাকা একটি বড় গর্তে পড়ে ইজিবাইকটি ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর পাশের খাদে উল্টে যায় গাড়িটি। আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তাৎক্ষণিক সহযোগিতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, টানা বৃষ্টিতে সড়কের গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় চালক গর্তের গভীরতা বুঝতে পারেননি। ফলেই এ দুর্ঘটনা ঘটে। 
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ পয়েন্টের প্রায় আধা কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বড় বড় গর্ত, খানাখন্দ এবং বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় স্থানীয়দের কাছে সড়কটি এখন ‘মরণফাঁদ’ নামে পরিচিত।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের অভিযোগ, বৃষ্টি হলেই পুরো সড়ক পানিতে ডুবে যায়। কোথায় গর্ত আর কোথায় সমতল—তা বোঝা যায় না। এতে মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা ও সিএনজিচালিত যানের চালকদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কের বেহাল দশার কারণে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও চাকরিজীবীরা প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, মাঝে মাঝে ইটের খোয়া বা বালু ফেলে সাময়িক মেরামত করা হলেও কয়েক দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। ফলে সড়কটি আবারও আগের মতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কটি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগীরা সওজ বিভাগের প্রতি অবহেলা না করে দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কারের আহ্বান জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

সা/জা/আউ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

1

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

2

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

3

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

4

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

5

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাও

6

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

7

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

8

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

9

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

10

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

11

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

12

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

13

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

14

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

15

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

16

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

17

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

18

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

19

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

20