Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বড় পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য উৎসবটিতে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন তিনি। এমন সম্মাননা পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা।  

সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের আনন্দের কথা ভাগ করে নেন বুবলী। সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে নায়িকা বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”

পুরস্কারের নেপথ্যে থাকা পুরো টিমকে স্মরণ করে বুবলী আরও বলেন, “‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক দলসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।”

সেই সঙ্গে উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

সবশেষে দর্শকের প্রতি ভালোবাসা প্রকাশ করে বুবলী যুক্ত করেন, “আমার দর্শকদের জানাই বিশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও অবিরাম সমর্থন আমাকে প্রতিটি অভিনয়ে আরও শেখার, নতুনভাবে বেড়ে ওঠার এবং সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারটি আমার জন্য যেমন আশীর্বাদের, তেমনই এক বড় দায়িত্ব।” সামনের দিনগুলোতে আরও সুন্দর গল্প ও অবিস্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন এই নায়িকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

1

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

2

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

3

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

4

ইউরোপেই থাকছেন সালাহ

5

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

6

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

7

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

8

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

9

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

10

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্

11

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

12

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

13

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

14

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

15

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

16

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

17

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

18

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

19

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

20